মোঃ মাহাবুল ইসলাম অভি গাজীপুর।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় তরুণদের উৎসাহিত করার স্লোগানে গাজীপুরের গাছা এলাকায় অনুষ্ঠিত ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে চান্দরা সৈয়দপাড়া স্পোর্টিং ক্লাব। ফাইনালে তারা চান্দরা মোল্লাবাড়ি স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারায়।
ম্যাচে রানার্সআপ হয় চান্দরা মোল্লাবাড়ি স্পোর্টিং ক্লাব। খেলার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো. ফজলুর বাড়ি স্যার।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন গাছা থানা বিএনপির সভাপতি মো. মনিরুল ইসলাম বাবুল সিপাহী। সভাপতিত্ব করেন গাছা মেট্রো থানা বিএনপির সহসভাপতি শাহাদাৎ হোসেন (বকুল) মোল্লা। উদ্বোধক ছিলেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাছা থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. এম আলিফ এইচ।
এ সময় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজনে মাদকবিরোধী বিভিন্ন স্লোগানের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানানো হয়।