1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে জয়ের ধারায় বাংলাদেশ নারী দল - bdtelegraph24.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের কৃষি আধুনিকায়নে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ হরমুজ প্রণালিতে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মোংলায় ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা পড়লেন কারবারি দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়াত আমির কাপ্তাই লেকে জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা: সেরা ফয়সাল ও মুক্তি অভয়নগরে জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি, নৌযান চলাচল বন্ধ জবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদলের অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ; আটক ৪ কর্মকর্তা গ্রাম থেকে শহর-প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিপিডিএর উদ্যোগ প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে জয়ের ধারায় বাংলাদেশ নারী দল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬), রাত ৮টা ৫১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর এই জয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াল টাইগ্রেসরা। শুরুতে ব্যাট করে জিম্বাবুয়ে ১৩১ রান তুললে, জবাবে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও সাথী রানি তোলেন ১০৪ রান। জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দলীয় ১০৪ রানে আউট হন সাথী। তিনি ৪৩ বলে ৪৫ রান করেন। এরপর শারমিন আক্তারকে নিয়ে বাকি পথ পাড়ি দেন দিলারা। তিনি ৬৮ রানে অপরাজিত থাকেন এবং শারমিন ৬ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিনে এনকোমো। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও সপ্তম ওভারে প্রথম সফলতা পায় বাংলাদেশ। রাবেয়া খান জিম্বাবুইয়ান ওপেনার বিলাভড বিজাকে ১২ রানে ফেরান। এরপর শের্ন মেয়ার্স রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। অপর ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান।

চতুর্থ উইকেটে চিপো-মুগেরি ত্রিপানো ৩০ বলে ৪০ রান এবং অধিনায়ক এনকোমো ৩৫ রান করলে জিম্বাবুয়ের সংগ্রহ একশ ছাড়ায়। এছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান করেন। বাংলাদেশের হয়ে রাবেয়া খান সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া দিশা বিশ্বাস দুটি এবং রিতুমনি একটি উইকেট শিকার করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar