1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টানা দ্বিতীয়বার এমএলএস গোল্ডেন বুট জয় মেসির - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’র নামফলক উন্মোচন ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শব্দকুঞ্জের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড় ২১ মাস পর পোশাক রপ্তানিতে ১০ বিলিয়ন ডলারের মাইলফলক জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির পৃথিবীর কক্ষপথে নতুন অস্থায়ী উপগ্রহ: বড়দিন পর্যন্ত থাকবে ‘মিনি-মুন’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

টানা দ্বিতীয়বার এমএলএস গোল্ডেন বুট জয় মেসির

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (২২ নভেম্বর) ২০২৬, সকাল ১০টা ২১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। এর মধ্য দিয়ে লিগটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে এই পুরস্কার জয়ের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন এই তারকা।

শনিবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় কলম্বাস ক্রুর বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ শুরুর আগে আয়োজিত অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেন ক্লাবটির সহ-মালিক হোর্হে মাস। এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডের ম্যাচকে কেন্দ্র করে এই আয়োজন করা হয়।

২০২৬ মৌসুমে নিয়মিত লিগে ৩১ ম্যাচ খেলে ২৬টি গোল করেন ৩৯ বছর বয়সী মেসি। গোলসংখ্যার দিক থেকে তার ধারেকাছে ছিলেন না অন্য কোনো খেলোয়াড়। দ্বিতীয় সর্বোচ্চ ২২ গোল করেন এফসি ডালাসের পেতার মুসা এবং ২১ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ন্যাশভিলের স্যাম সারিজ।

গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১৭টি গোল করিয়েছেন মেসি। ফলে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এবারের মৌসুমে তার অবদান দাঁড়িয়েছে ৪৩টি, যা লিগে সর্বোচ্চ। প্রতি ম্যাচে তার গোলের গড় ছিল ০.৮৪।

রেকর্ডের পথে মেসি

এমএলএসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একাধিকবার গোল্ডেন বুট জিতলেন মেসি। তবে টানা দুই মৌসুমে এই পুরস্কার জয়ের নজির এবারই প্রথম। এর আগে ২০২৫ মৌসুমে নিয়মিত লিগে ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট করে প্রথমবারের মতো গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। একই বছর তিনি এমএলএসের বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) স্বীকৃতিও পান।

২০২৬ সালের এমভিপি পুরস্কারের জন্যও মনোনয়ন পেয়েছেন মেসি। ২০২৪ ও ২০২৫ সালে এই পুরস্কার জেতা মেসি এবার জিততে পারলে টানা তৃতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হবেন।

ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলীয়ভাবেও ভালো অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি। ২০২৫ সালে প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের পর এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে খেলছে দলটি। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান অর্জন করে প্লে-অফে জায়গা করে নিয়েছে মায়ামি। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ সপ্তম স্থানে থাকা কলম্বাস ক্রু।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar