1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদযাপন - bdtelegraph24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যারা নজরুলকে ধারণ করতে পারবে তাদের জীবনে সফলতা আসবেই: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদযাপন লালমনিরহাটে ব্যবসায়িক বিরোধে গোডাউনে হামলা, প্রাণ হারালেন নারী সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন কুড়িগ্রাম সদর এসিল্যান্ড আরিফুল টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত ২০ নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসে আগুন ঐতিহ্যের ১১০ বছর: বর্ণাঢ্য আয়োজনে কারমাইকেল কলেজ, উন্নয়নে নতুন প্রত্যাশা নিষিদ্ধ ছাত্রলীগের ঠেকাতে গাজীপুর গাছা থানা ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন অভয়নগরে ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার সরকারি দেবেন্দ্র কলেজে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদযাপন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৬ জন খবরটি পড়েছেন

তানভীর আহমেদ,জাককানইবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ ও বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে র‌্যালি ও কেক কাটার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘মানুষের জন্মের আদিকাল থেকেই মানুষ হিসাব নিকাশ করে আসছে। জীবনের হিসাব না মেলাতে পারলে জীবনই বৃথা। আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এর তাৎপর্য অনুধাবন করে তা বাস্তবায়ন করতে হবে। হিসাববিজ্ঞান বিভাগে মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি হয় এবং তারা বিভিন্ন ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখে। আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপনে ময়মনসিংহ বিভাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেমন নেতৃত্ব দিচ্ছে একইভাবে শিক্ষা জীবন শেষেও এই বিভাগের শিক্ষার্থীরা নেতৃত্ব দিবে বলে আশা করছি।’

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মোহা. আজিজুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, ব্যবসায় প্রশাসন অনুষদের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষ হতে বেলা ১১:৩০ হতে দুপুর ০১:০০ পর্যন্ত ওয়েবিনারে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ। এই ওয়েবিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রকার খেলাধুলা এবং সন্ধ্যায় জয়ধ্বনি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের একপর্যায়ে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য আধুনিক হিসাববিজ্ঞানের জনক হিসেবে পরিচিত ইতালীয় গাণিতিক লুকা প্যাসিওলির বিশ্বখ্যাত বই ‘সুমা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপরশনি-অ্যাট-প্রপরশনালিটা ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রথম ইতালির ভেনিস থেকে প্রকাশিত হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস হিসেবে প্রতি বছর ১০ নভেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়। এই দিনটি হিসাবরক্ষক, আর্থিক বিশ্লেষক, অডিটর এবং অ্যাকাউন্টিং পেশার সঙ্গে যুক্ত সকল ব্যক্তির অবদানকে সম্মান জানানোর জন্য উদ্যাপিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar