1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাটে ব্যবসায়িক বিরোধে গোডাউনে হামলা, প্রাণ হারালেন নারী - bdtelegraph24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যারা নজরুলকে ধারণ করতে পারবে তাদের জীবনে সফলতা আসবেই: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদযাপন লালমনিরহাটে ব্যবসায়িক বিরোধে গোডাউনে হামলা, প্রাণ হারালেন নারী সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন কুড়িগ্রাম সদর এসিল্যান্ড আরিফুল টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত ২০ নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসে আগুন ঐতিহ্যের ১১০ বছর: বর্ণাঢ্য আয়োজনে কারমাইকেল কলেজ, উন্নয়নে নতুন প্রত্যাশা নিষিদ্ধ ছাত্রলীগের ঠেকাতে গাজীপুর গাছা থানা ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন অভয়নগরে ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার সরকারি দেবেন্দ্র কলেজে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমনিরহাটে ব্যবসায়িক বিরোধে গোডাউনে হামলা, প্রাণ হারালেন নারী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

রাজু মিয়া, কালীগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার (১০ নভেম্বর) ২০২৬, সন্ধ্যা ৭টা ১৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীর ভুল্লারহাটে ব্যবসায়িক পাওনা ও গোডাউন দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে দুর্বৃত্তদের হামলায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাতিজি গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রাণনাশের হুমকির বিষয়ে থানায় এজাহার দায়েরের পরও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে প্রশাসন।

ভুক্তভোগী ব্যবসায়ী আশরাফুল ইসলাম রাজু জানান, ২০১৪ সাল থেকে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর ব্যবসায়িক লেনদেন চলে আসছিল। জমিতে স্থাপনা নির্মাণ ও গোডাউন তৈরিতে তিনি প্রায় ৭০ লাখ টাকা বিনিয়োগ করেন। পরবর্তীতে জমি বিক্রির বায়নাপত্র সম্পন্ন হলেও নুরুল ইসলাম পাওনা পরিশোধ না করে জমি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করেন।

আশরাফুল ইসলাম রাজু বলেন, “ব্যবসায়িক পাওনা ও বিনিয়োগকৃত অর্থের হিসাব নিষ্পত্তি না করেই গত ২২ অক্টোবর রাতে মো. আবু শাহ জালালসহ ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার গোডাউনে হামলা চালান। এ ঘটনার পর প্রাণনাশের হুমকি ও নিরাপত্তাহীনতায় থানায় এজাহার দায়ের করি।”

হামলার ঘটনা ও প্রাণহানি

এজাহার দায়েরের পরও গত ১১ নভেম্বর রাত ৩টার দিকে দুর্বৃত্তরা পুনরায় গোডাউনে হামলা চালায়। এ সময় হামলাকারীদের আঘাতে আশরাফুলের বড় ফুপু ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তাঁর বড় বোনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar