1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চুয়াডাঙ্গায় রাজকীয় বিদায়ে অবসর নিলেন শিক্ষক সায়েদুর রহমান - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

চুয়াডাঙ্গায় রাজকীয় বিদায়ে অবসর নিলেন শিক্ষক সায়েদুর রহমান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮২ জন খবরটি পড়েছেন

চুয়াডাঙ্গা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক সায়েদুর রহমান সাইদের বিদায় যেন পরিণত হলো এক আবেগঘন উৎসবে। দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা শেষে গত রোববার (৩১ আগস্ট) তাকে ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয়ভাবে বিদায় জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরিবেশ ছিল উৎসবমুখর এবং আবেগঘন। বিদায়ী শিক্ষককে ঘিরে শিক্ষার্থীদের চোখের পানি ও মানুষের শ্রদ্ধা মিলেমিশে এক অনন্য মুহূর্তের সৃষ্টি করে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, “এ রকম রাজকীয় বিদায় শুধু একটি বিদ্যালয়ের নয়, বরং এ অঞ্চলের শিক্ষাঙ্গণের জন্য গৌরবময় দিন।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদাউস ও সভাপতি অ্যাডভোকেট শামীমুর রহমান সবুজও আবেগঘন বক্তব্য রাখেন।

বিদায়ী শিক্ষক সায়েদুর রহমান স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই বিদ্যালয়ের সঙ্গে আছি। আজকের এ বিদায় আমাকে আপ্লুত করেছে, সবার ভালোবাসায় অভিভূত হয়েছি।”

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সভাপতি ও সহকর্মীরা তাকে ঘোড়ার গাড়িতে করে নিজ গ্রাম ছাতিয়ানতলায় পৌঁছে দেন। এ সময় গ্রামজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, যা শিক্ষক-শিক্ষার্থীর বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar