1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাখির ডিম রক্ষায় অস্ট্রেলিয়ায় এক মাসের জন্য মাঠ বন্ধ ঘোষণা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাখির ডিম রক্ষায় অস্ট্রেলিয়ায় এক মাসের জন্য মাঠ বন্ধ ঘোষণা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬৭ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় একটি দেশি পাখির ডিম রক্ষার জন্য একটি ফুটবল মাঠ এক মাস পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

গত সপ্তাহে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সের কৃত্রিম মাঠে প্লোভার নামের দেশি এক পাখি ডিম পাড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় কাউন্সিল জানায়, ওয়াইল্ডকেয়ার নামের প্রাণী সংরক্ষণ সংস্থার পরামর্শে খেলা ও অনুশীলনের ম্যাচগুলো পাশের মাঠে সরিয়ে নেওয়া হয়েছে।

প্লোভার পাখি সাধারণত ডিম দেওয়ার পর অত্যন্ত রক্ষণশীল ও আক্রমণাত্মক আচরণ করে। তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে কিংবা আক্রমণ চালিয়ে বাসার চারপাশ থেকে অনধিকার প্রবেশকারীদের দূরে সরিয়ে রাখে। খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে মাঠটি বন্ধ রাখা হয়েছে।

কাউন্সিল জানিয়েছে, মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত খেলার জন্য অযোগ্য থাকবে। ডিম সরাতে হলে বিশেষজ্ঞদের আনতে হবে এবং সরকারি অনুমতি নিতে হবে।

এদিকে খেলোয়াড় ও স্থানীয় ফুটবল দলগুলো এ সিদ্ধান্তে সহযোগিতা করেছে। কাউন্সিল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং বিকল্প মাঠের ব্যবস্থাও করে দিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar