1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে "ফ্রি র‍্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫" অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

গোবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে “ফ্রি র‍্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫” অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ জন খবরটি পড়েছেন
গোবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে "ফ্রি র‍্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫" অনুষ্ঠিত
Telegraph Photo

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (GSTU) শিক্ষার্থীদের সংগঠন Animal Welfare Team-এর আয়োজনে আজ ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত হলো দ্বিতীয় “ফ্রি র‍্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫”।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সকাল থেকেই পুরো ক্যাম্পাস জুড়ে ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। ভেটেরিনারি বিভাগের ছাত্রছাত্রী, অ্যালামনাই ও স্বেচ্ছাসেবকদের যৌথ প্রচেষ্টা ক্যাম্পাসে তৈরি করে এক অনুপ্রেরণামূলক আবহ।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন ফ্যাকাল্টির ডিন ড. মাহবুব হাসান এবং উত্তর বিভাগের চেয়ারম্যান ড. এস এম আহসান। তাঁদের উপস্থিতি উদ্যোগটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

ক্যাম্পেইনের আওতায় আজ ক্যাম্পাসের ১৮টি কুকুর ও বিড়ালকে বিনামূল্যে রেবিস টিকা প্রদান করা হয়। আয়োজকদের মতে, এ কার্যক্রম রেবিসের ঝুঁকি কমিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও নিরাপদ করে তুলবে।

এছাড়া হলগুলোতে প্রাথমিকভাবে ক্যাট হাউজ স্থাপন করা হয়েছে, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে সম্প্রসারিত হবে বলে Animal Welfare Team জানায়।

এই সফল আয়োজনের পেছনে উপদেষ্টা, অ্যালামনাই এবং নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকদের অবদানের কথা উল্লেখ করে আয়োজকরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে টিম সদস্য অর্পিতা বলেন, “এই ক্যাম্পেইন শুধু টিকাদান নয়, এটি মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের বাস্তব প্রয়োগ। আমরা বিশ্বাস করি-ছোট উদ্যোগও বড় পরিবর্তনের পথ দেখাতে পারে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar