1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাবিপ্রবিতে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড পেলেন ১০ গবেষক - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

হাবিপ্রবিতে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড পেলেন ১০ গবেষক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ জন খবরটি পড়েছেন

হাবিপ্রবি প্রদায়ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গবেষণা ও উপস্থাপন দক্ষতার স্বীকৃতি হিসেবে “বেস্ট প্রেজেন্টার” অ্যাওয়ার্ড পেলেন ১০ জন শিক্ষক ও গবেষক।

রবিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) আয়োজিত “অ্যানুয়াল রিসার্চ রিভিউ ওয়ার্কশপ এন্ড বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি ২০২৪” অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এনামউল্যা পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইআরটি পরিচালক প্রফেসর ড. আলমগীর হোসেন।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন কৃষি অনুষদ থেকে এনটোমোলজি বিভাগের প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, প্ল্যান্ট প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো. মহিদুল হাসান, এগ্রোনমি বিভাগের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। কম্পিউটার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে সহকারী অধ্যাপক রনি তোতা, ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌসী, ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে প্রফেসর ড. মো. সাজ্জাত হোসেন সরকার, ভেটেরিনারি ও প্রাণিসম্পদ অনুষদ থেকে প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম, বিজ্ঞান অনুষদ থেকে সহকারী অধ্যাপক এ. এস. এম. আবু সাঈদ এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ থেকে প্রফেসর ড. রোজিনা ইয়াসমিন (লাকি)।

গবেষণার মান, উপস্থাপনার দক্ষতা এবং শিক্ষার্থীদের সঙ্গে কার্যকর যোগাযোগের ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতের গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং গবেষণা সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar