1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মানুষের শ্রম, মানুষের জয়" শীর্ষক সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে ১ মে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

মানুষের শ্রম, মানুষের জয়” শীর্ষক সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে ১ মে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৬৮ জন খবরটি পড়েছেন

প্রেস বিজ্ঞপ্তি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মহান মে দিবস উপলক্ষে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন “তূর্যশিকড়”এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। “মানুষের শ্রম, মানুষের জয়” শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানটি আগামী ১ মে ২০২৬, শুক্রবার বিকাল ৫ টায় ছয়ানটের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

তিন বছর ধরে তূর্যশিকড় সংগঠনটি বাংলা সংস্কৃতি চর্চা, নতুন প্রজন্মের মনন গঠন এবং শিশু-কিশোরদের মধ্যে সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনেও শ্রমজীবী মানুষের সংগ্রাম, মর্যাদা এবং জয়ের কথাই তুলে ধরা হবে।

অনুষ্ঠানে গান, নৃত্য, আবৃত্তি ও নাটকের মাধ্যমে শ্রমের গৌরব এবং মানুষের চিরন্তন লড়াই উপস্থাপিত হবে। এতে অংশগ্রহণ করবেন আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠন ও  ব্যক্তিবর্গ এবং তূর্যশিকড় এর শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও সংস্কৃতি কর্মী জনাব মফিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজা খানম এবং সৈয়দ সিদ্দিকুর রহমান। এছাড়া স্বাগত বক্তব্য প্রদান করবেন সংগঠনের উপদেষ্টা জনাব মাহফুজুর রহমান।

এই আয়োজনে সহযোগী হিসেবে থাকছে  জলতরঙ্গ, স্বনন ঢাকা,  গানের তরী বাংলাদেশ, ঢাকা ডান্স এন্ড আর্ট সেন্টার, নৃত্য নিকেতন এবং মুক্তধারা নাট্য সম্প্রদায়।

এছাড়া, অনুষ্ঠানে আবৃত্তি  পরিবেশন করবেন বরেন্য আবৃত্তিশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ সৈনিক  আশরাফুল আলম,  বিশিষ্ট আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ, মাসকুর -এ-সাত্তার কল্লোল , রবি শঙ্কর মৈত্রী এবং মজুমদার বিপ্লব সহ আরও অনেকে।

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সমাজে মানবিক চেতনা জাগ্রত করার প্রয়াস অব্যাহত থাকবে।

সকলকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

যোগাযোগ: তূর্যশিকড়,মোবাইল: ০১৯১৮৪৮৮৯২৫, ০১৭১৭০৫৭৩৮৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar