1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়া ডিগ্রি কলেজে প্রশংসাপত্রে ‘পাঁচশ’ টাকা আদায় ! - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বাঘারপাড়া ডিগ্রি কলেজে প্রশংসাপত্রে ‘পাঁচশ’ টাকা আদায় !

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৪৫৮ জন খবরটি পড়েছেন

যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের প্রশংসাপত্র প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রশংসাপত্র বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে পাঁচশ টাকা করে অর্থ আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। এতে নিরুপায় হয়ে পড়েছে শিক্ষার্থীরা। এক প্রকার বাধ্য হয়ে টাকা দিয়ে প্রশংসাপত্র নিতে হচ্ছে তাদের। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চললেও ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

এর আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ্যাসাইনমেন্ট ব্যবদ প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। পরে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলে টাকা নেওয়া বন্ধ হয়। এছাড়াও কলেজে ভর্তি ও পরীক্ষার ফরম পূরণেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

মোহাম্মদ আলী, শাহাবুদ্দীন, জুন্নুন হুসাইনসহ একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, পাঁচশ টাকার কমে কোন শিক্ষার্থীকে প্রশংসা পত্র দেওয়া হচ্ছে না। বিভিন্ন কলেজে একই রকম নিয়মে টাকা নিচ্ছে; এমন অযুহাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। টাকা না দিলে প্রশংসাপত্র দেওয়া হচ্ছে না।

বাঘারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, ‘কলেজ পরিচালনা পরিষদের (গভার্নিং বডি) সিদ্ধান্ত অনুযায়ী প্রশংসাপত্র বাবদ পাঁচশ টাকা করে নেওয়া হচ্ছে।’

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রাজিব রায় বলেন, ‘পাঁচশ টাকা নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখছি।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন জানান, প্রশংসাপত্র বাবদ টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। যদি কোনো প্রতিষ্ঠান টাকা নিয়ে থাকে তাহলে তারা আইন অমান্য করেছেন।

জানতে চাইলে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম বলেন, ‘এ ব্যাপারে যা ব্যবস্থা নেওয়ার ডিজি স্যারই নেবেন।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar