1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে নতুন ভবনেও পেলো ক্ষুদ্র মেরামতের বরাদ্দ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

মির্জাগঞ্জে নতুন ভবনেও পেলো ক্ষুদ্র মেরামতের বরাদ্দ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৪২৭ জন খবরটি পড়েছেন

ইলিয়াস হোসাইন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিদ্যালয়ের সংস্কার মূলক কাজের জন্য প্রাথমিক বিদ্যালয় গুলোতে ক্ষুদ্র মেরামত বরাদ্দ দেওয়া হয়। ২০২০-২১ অর্থ বছরে মির্জাগঞ্জ উপজেলার ১৪২ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৫ বিদ্যালয়ে ২ লক্ষ করে এ বরাদ্দ প্রদান করা হয়েছে।

তবে যেসব বিদ্যালয় নতুন বিল্ডিংয়ের বরাদ্দ পেয়েছে, সেসব বিদ্যালয় সংস্কার কাজের জন্য বরাদ্দ পেতে পারে না। কিন্তু শিক্ষা অফিস নিয়ম-বহির্ভুতভাবে উপজেলার মধ্য বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মজিদবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বাজিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব নতুন শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয়কে ক্ষুদ্র মেরামত কাজের বরাদ্দের অন্তর্ভুক্ত করে। এসব বিদ্যালের কোনগুলোতে নতুন ভবনের কাজ চলোমান আর কোনটা বছর খানে হয় হস্তান্তর করা হয়েছে।

উপজেলার পূর্ব নতুন শ্রীনগর বি দ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনটি একেবারেই নতুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, করোনার ভিতরে বিদ্যালয়টির নতুন ভবন হয়েছে। আমরা যে বরাদ্দ পেয়েছি তা দিয়ে ৭০ হাজার টাকার বেঞ্চ, ২৪ হাজার টাকার টেবিল, ৩০ হাজার টাকার চেয়ার এবং ১৬ হাজার টাকার আলমারি ক্রয় করেছি। বাকী টাকাও খরচ করবো ।

২৮ নং ময়দা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন বলেন, ‘ক্ষুদ্র মেরামতের টাকা থেকে ২৪ হাজার টাকা ভ্যাট কর্তন করা হয়েছে। বাকি টাকা দিয়ে পুরাতন বিদ্যালয় ভবনে রং এবং চেয়ার টেবিল ক্রয় বাবদ খরচ করা হয়েছে।

এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, রঙের প্রলেপ দিয়ে ক্ষুদ্র মেরামতের বরাদ্দ জায়েজ করা হয়েছে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিনাত জাহান বলেন, স্টিমেট অনুসারে বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন ভবনে ক্ষুদ্র মেরামতের টাকা ব্যয় করতে পারবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar