1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বার্ধক্য হটিয়ে তাদের এসএসসি জয় - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বার্ধক্য হটিয়ে তাদের এসএসসি জয়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪৯০ জন খবরটি পড়েছেন
সংগৃহীত ছবি

বার্ধক্যও তাদের হার মানাতে পারেনি। বয়সের ভারে ক্লান্ত হলেও থেমে যায়নি জ্ঞান পিপাসা। জীবনের অর্ধ শতাব্দী পার করে এবারের এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তারা দুজন। অদম্য উৎসাহআর ইচ্ছা শক্তির কাছে পরাজয় মেনেছে বয়সেরসহ সকল বাঁধা। এরা হচ্ছেন -রবিউল আওয়াল ও আব্দুল হান্নান

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আব্দুল হান্নান- আব্দুল হান্নান (৫৪) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি এবার এসএসসি পরীক্ষায় জিপিএ -এ ( ৪.১১ ) পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার তেলকুপি জামিলা সরণী ভোকেশনাল স্কুল থেকে আব্দুল হান্নান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এই বয়সে এসএসসি পাশের প্রতিক্রিয়ায় হান্নান বলেন, ইচ্ছা থাকলে সবই সম্ভব, শিক্ষা গ্রহণ করতে কোনো বয়স বাঁধা হতে পারে না।

হান্নান আরোও জানান, আমি চাঁপাইনবাবগঞ্জ কোর্টে দলিল লিখার কাজ শিখছি। এ পেশায় যোগদান করে পরিচয়পত্র পেতে হলে নূন্যতম এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে। তাই আমি স্কুলে ভর্তি হয়ে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং পাশ করেছি।  

মো. রবিউল আওয়াল রবি (৪৩)- সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার নান্দিনামধু গ্রামের মৃত সোহরাব আলী সরকারের ছেলে।

এবারে এসএসসি পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়ে জিপিএ ৪.৬৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

রবিউলের পরিবার সূত্রে জানা গেছে, তিনি ১৯৯২ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে অন্যান্য সকল বিষয়ে লেটার পেলেও ১ বিষয়ে (গণিত) ২৮ নম্বর পেয়ে অকৃতকার্য হয়। পরীক্ষায় ফেল করার কারণে তিনি রাগে আর পরবর্তীতে পরীক্ষা দেন নি।  

রাগ প্রশমন করে দীর্ঘ ২৯ বছর পরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শহীদুল বুলবুল কারিগরি স্কুল অ্যান্ড কলেজে ৯ম শ্রেণিতে ভর্তি হয়ে ৪৩ বৎসর বয়সে এবছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar