1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ - bdtelegraph24.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী ছিলেন: মেজর (অব.) হাফিজ গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ জনের ১০ দিনের রিমান্ড ২২ বছরের পুরোনো ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম গ্রিসে নবম পে-স্কেল: ৭ পৃথক এসআরও জারি ও আইবাসে বেতন নির্ধারণের প্রস্তুতি শ্যামনগরে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা মিছিল লোহাগাড়ায় সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি সার ব্যবস্থাপনা ও সরবরাহ তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম গঠন বাগেরহাটের শরণখোলায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু পার্বত্য চট্টগ্রামে তিন উচ্চপর্যায়ের কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন বাঘারপাড়ায় ৪ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে বিনষ্ট

আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৫৩৩ জন খবরটি পড়েছেন
প্রতিকী ছবি

পশ্চিমবঙ্গ সরকার করোনাভাইরাস ওমিক্রন  মোকাবিলায় নতুন বিধি-নিষেধ ঘোষণা করেছে। নতুন বিধি-নিষেধ অনুযায়ী আগামীকাল সোমবার (০৩ জানুয়ারি) থেকে রাজ্যের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাছাড়া সুইমিংপুল, পার্ক, সেলুনও বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। তবে সরকারি ও বেসরকারি অফিস ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন সোমবার থেকে যুক্তরাষ্ট্রের কোনো বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে না ।

অন্যদিকে রাত ১০টার পর বন্ধ থাকবে সিনেমা হল, বিয়েসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না, বিদেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে, ৫০ শতাংশ মানুষ নিয়ে সভা-সমাবেশ করা যাবে।

বিধি-নিষেধ আরোপ করা হয়েছে রাজ্যের লোকাল ট্রেনের ক্ষেত্রেও। সোমবার থেকে রাতে বন্ধ থাকবে লোকাল ট্রেন। বলা হয়েছে ৫০ শতাংশ যাত্রী নিয়ে দিনে চলবে লোকাল ট্রেন। তবে চালু থাকবে দূরপাল্লার ট্রেন। রবিবার (২ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণের হার এরই মধ্যে ১২ শতাংশ ছাড়িয়েছে। শুধু কলকাতায়ই দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার। পাল্লা দিয়ে অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে মহানগরী সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

এদিকে শনিবার (১ জানুয়ারি) রাজধানী দিল্লিতে দৈনিক সংক্রমণ ৫০ শতাংশ বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২ হাজার ৭১৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩ দশমিক ৬৪ শতাংশ। একই সময়ে দিল্লিতে একজন মারা গেছেন ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X