1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বুটেক্সে ৩ শিক্ষার্থীর করোনা শনাক্ত; সংক্রমণ বাড়ছে প্রতিদিন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বুটেক্সে ৩ শিক্ষার্থীর করোনা শনাক্ত; সংক্রমণ বাড়ছে প্রতিদিন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৮৩৩ জন খবরটি পড়েছেন
Butex covid

মিনহাজ উল ইসলাম, বুটেক্স

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এ আরও একজন কোভিড রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত শিক্ষার্থী নজরুল হলের ৬০১ নাম্বার রুমের আবাসিক ছাত্র প্রান্ত দে (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক ইঞ্জিঃ বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে কোভিড টেস্টের পর গতকাল তার কোভিড পজিটিভ রিপোর্ট আসে বলে জানা যায়।

এ নিয়ে বুটেক্সে সর্বমোট ৩ জনের শরীরে করোনা শনাক্ত হলো। করোনা শনাক্ত ৩ জনই সৈয়দ নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারীতে প্রকাশিত নজরুল হল কতৃপক্ষের জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় হলের  ১টি কক্ষকে আইসোলেশন সেন্টারে রুপান্তরিত করা হয়েছে এবং এ সংখ্যা আরও বাড়ানো হবে। তবে, আইসোলেশন সেন্টারে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী অবস্থান করছে বলে খবর পাওয়া যায়নি।

অবশ্য, আইসোলেশন সেন্টার নিয়ে শিক্ষার্থীদের মনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিডিটেলিগ্রাফ২৪ কে নজরুল হলের এক আবাসিক শিক্ষার্থী জানান, “হলে আইসোলেশন সেন্টার আসলে বাস্তবসম্মত নয় এবং অকার্যকরী। আইসোলেশনে নেওয়া হলে তার খাবার ও চিকিৎসা কিভাবে নির্বাহ সে ব্যাপারেও স্পষ্ট নয়। একারনে দেখা যাচ্ছে, অনেক আক্রান্ত শিক্ষার্থী পজিটিভ হয়েও গোপন রাখছেন।”

আরেক শিক্ষার্থীর দাবি, “হলে ব্যপকহারে সংক্রমন শুরু হয়ে গেছে, বেশিরভাগ শিক্ষার্থীই টেস্ট করাচ্ছেন না এবং যারা টেস্ট করে পজিটিভ তারা প্রকাশ করছেন না- এতে ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে হল বন্ধ করে দেওয়ায় একমাত্র সমাধান।”

হলে ব্যপক হারে করোনা সংক্রমন ছড়িয়ে পড়ায়, হল কর্তৃপক্ষের বক্তব্য জানতে মুঠোফোনে সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar