1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শাবিপ্রবির অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

শাবিপ্রবির অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৫৫২ জন খবরটি পড়েছেন
সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (১৯ জানুয়ারি) রাতে বাংলা বিভাগের মোজাম্মেল হক ও সমাজকর্ম বিভাগের দীপান্বিতা বৃষ্টি নামের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের অ্যাম্বুলেন্সযোগে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ পর্যন্ত অসুস্থ হয়েছেন চারজন। চিকিৎসক এসে তাদের সেবা দিচ্ছেন।

২৪ জন শিক্ষার্থী ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে ভিসির পদত্যাগের দাবিতে বুধবার বিকেল থেকে আমরণ অনশন শুরু করেছেন।

শিক্ষার্থীরা বলছেন, তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেও থেকে কোনো সহযোগিতা পাননি।  বৃহস্পতিবার সকালে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে ব্যক্তিগতভাবে ফোন করে নিয়ে আসা হয়। মানবিক কারণে তিনি ব্যক্তিগভাবে সাড়া দেন। এ চিকিৎসককে অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের চিকিৎসা দিতে দেখা গেছে।

শিক্ষার্থীরা জানানা, যতক্ষন পররন্ত দাবি আদায় না হচ্ছে ততক্ষন পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। কোনো ধরনের খাবার গ্রহন করবেন না এবং শুধুমাত্র ওয়াশরুমের প্রয়োজন ছাড়া আমরা এই জায়গা থেকে নড়বেন না বলেও জানান শিক্ষার্থীরা।

তিনি বলেন, ‘আমাদের একটাই দাবি, আমরা ভিসির পদত্যাগ চাই।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ‘অনশনকারীদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তারপরও উপাচার্য গদি ছাড়ছেন না। এই ২৪ জনের কিছু হলে আরও ২৪ জন আসবে। এরপর আরও ২৪ জন। দেখি তিনি পদত্যাগ না করে কিভাবে থাকেন।’

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের জন্য বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন। অন্যথায় আমরণ অনশনের ঘোষণা দেন। সূত্র-জাগো ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar