শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার গণঅনশনের ঘোষণা দিয়েছেন ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন তারা। এখন পর্যন্ত তিনজন শিক্ষার্থী গণঅনশন করতে সই করেছেন। এরা হলেন- ইফতেখার আল মাহমুদ, সামিউল এহসান শাফিন, ছামিরা ফারজানা।
শিক্ষামন্ত্রী ঢাকায় আলোচনা করার জন্য আমন্ত্রণ জানালেও অনশনরত এক শিক্ষার্থী থাকায় আমাদের পক্ষে ঢাকা যাওয়ার মতো অবস্থা নেই বিধায় তারা শিক্ষামন্ত্রীকে আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানে আসার।
৭৫ ঘণ্টা টানা অনশনরতদের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে দেখে গণঅনশনের ঘোষণা দেওয়া হয়েছে। অনশনরত অবস্থায় কারও মৃত্যু হলে তার দায়ভার উপাচার্যকেই নিতে হবে।
১৩ আগস্ট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নামেন। এরপরে ১৯ জানুয়ারি বিকেলে উপাচার্যের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে আমরণ অনশন শুরু করে ২৩ জন শিক্ষার্থী।