1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আরো ১৪ দিন বাড়ছে - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, মামলা কালীগঞ্জে সরকারি জমি নামজারিতে অনিয়ম: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা

শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আরো ১৪ দিন বাড়ছে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭২৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় এনে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটির সময়সীমা আরো ১৪ দিন বাড়ানো হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের শিক্ষামন্ত্রীর এ বক্তব্যের কথা জানান।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘সারাদেশে করোনা সংক্রমণের হার ৩০ শতাংশের কাছাকাছি। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে করোনাভাইরাস বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান কর্মসূচি ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। এটি আরো দুই সপ্তাহের জন্য বৃদ্ধি করা হবে।’
মন্ত্রী সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, ‘স্বাস্থ্যবিধি  মেনে চললে করোনা সংক্রমণের হার কমে আসবে। তাহলে খুব শিগগিরই শিক্ষার্থীদেরকে স্বাভাবিক পরিবেশে শ্রেণিকক্ষের পাঠদানের পরিবেশে নিয়ে যেতে পারবো।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar