1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় মেধাবী শিক্ষার্থী কিশোরের পাশে দাঁড়িয়েছেন ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বাঘারপাড়ায় মেধাবী শিক্ষার্থী কিশোরের পাশে দাঁড়িয়েছেন ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৯৭ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে শঙ্কায় থাকা এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। শনিবার দুপুরে মেধাবী কিশোর দেবনাথের বাড়িতে যেয়ে মেডিকেলে ভর্তি হওয়াসহ সকল খরচ বহনের কথা জানান তিনি। এ সময় কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন বিপুল ফারাজী।

কিশোর এ বছর যশোর সরকারি মাইকেল মধূসুদন কলেজ (এমএম কলেজ) থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষার ফলাফলে ‘গোল্ডেন ‘এ’ প্লাস পায়। শুধু এইচএসসি নয়।এর আগে পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষায়ও গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছিল সে। কৃতিত্বের সাথে সকল ধাপে ভালো ফলাফল অর্জন করলেও তার সেই স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়ায় দারিদ্রতা। কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হলে নজরে আসে তরুণ এই আওয়ামীলীগ নেতার।

এদিন দুপুরে রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামে কিশোরের বাড়িতে ছুটে যান তিনি। কিশোরসহ তার পরিবারের সাথে স্বাক্ষাৎ শেষে কিশোরের পাশে থাকার আশ্বাস দেন তিনি। কিশোর দেবনাথ জানান, ‘বিপুল চাচা আমার পড়াশুনার খরচ বহনের আশ্বাস দিয়েছেন। এতে চিন্তামুক্ত হয়েছি। মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছি। আশাকরি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারব। ‘

বিপুল ফারাজী জানিয়েছেন, গণমাধ্যমে বিষয়টি জানতে পেরে কিশোরের পাশে থাকার কথা বলেছি। কিশোর একজন মেধাবী শিক্ষার্থী। সে দরিদ্র ঘরের সন্তান। কিশোরের স্বপ্ন পূরণে পাশে থাকতে চাই।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar