1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচার চাওয়ায় ছাত্রলীগের হামলা,আন্দোলনে শিক্ষার্থীরা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচার চাওয়ায় ছাত্রলীগের হামলা,আন্দোলনে শিক্ষার্থীরা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৫৩ জন খবরটি পড়েছেন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও  ছাত্রলীগ কর্তৃক শিক্ষক-শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার বিচারের দাবিতে আন্দোলন করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে প্রায় পাঁচ-শতাধিক শিক্ষার্থীরা অবস্থান নেন। এসময় শিক্ষার্থীরা ধর্ষণ ও ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে অবরোধকারী শিক্ষার্থীসহ উপাচার্য ও শিক্ষকদের উপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার বিচার দাবি করেন। 

এসময় আন্দোলনরত ইতিহাস বিভাগের শিক্ষার্থী কারিমুল হক বলেন, আমাদের বোনের ধর্ষণের বিচারের দাবি, গতকাল আমাদের উপর যে অতর্কিত হামলা করা হয়েছে তার প্রতিবাদ, এবং আমাদের শিক্ষক-উপাচার্য স্যারকে শারীরিকভাবে নিপীড়ন ও তাদের উপর হামলার প্রতিবাদসহ সবকিছুর বিচার দাবিতে আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ  হয়েছি। আমরা বশেমুরবিপ্রবি পরিবারের সকলের নিরাপত্তা ও সঠিক শিক্ষার পরিবেশ চাই।

উল্লেখ্য , বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। বিচারের দাবিতে গতকাল ভোর ৬ টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার চাওয়ার জেরে ছাত্রলীগ ও স্থানীয় কর্তৃক দুই দফা হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar