1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
র‍্যাগিং করলে কোনও ছাড় নয় যবিপ্রবি শিক্ষার্থীদের হুঁশিয়ারি- উপাচার্য - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

র‍্যাগিং করলে কোনও ছাড় নয় যবিপ্রবি শিক্ষার্থীদের হুঁশিয়ারি- উপাচার্য

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৯৬ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

আজ রোববার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগ কর্তৃক আয়োজিত ‘নবীন বরণ, কারিকুলাম বিতরণ এবং বিদায় অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে তোমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াবে। ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে তোমরা নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলবে। আলোকিত মানুষ হিসেবে তৈরি হবে, এটাই আমাদের প্রত্যাশা।’

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে কেউ কখনো বিদায় নেয় না। এখন তোমরা এ বিশ্ববিদ্যালয়ের গর্বিত অ্যালামনাই। এ বিশ্ববিদ্যালয়ের সুনাম দিকে দিকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব এখন তোমাদের স্কন্ধে। যেখানে যাবে, সেখানেই তোমাদের হাতের ছাপ, পায়ের ছাপ এবং মেধার ছাপ রেখে আসবে। মনে রাখবে, তোমাদের কর্মকাণ্ড যেন আমাদের মাথা নোয়াতে না হয়।’

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে একুশে পদক-২০২২ প্রাপ্ত হওয়ায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে এফএমবি বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল, কারিকুলাম দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফএমবি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, এফএমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন, মো. আব্দুস সামাদ, সহকারী অধ্যাপক পূজা বৈদ্য, আল-মামুন ফরিদ, এফএমবি বিভাগের শিক্ষার্থী সুশান্ত কুমার রায়, সুস্মিতা গোস্বামী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন একই বিভাগের শিক্ষার্থী জাকিয়া জাহান সূচি ও রেজোয়ান বিশ্বাস। অনুষ্ঠানে বিভাগটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar