1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নড়াইলে প্রধান শিক্ষকদের ৬ষ্ঠ গ্রেডে বেতনের দাবী সহ ৫ দফা দাবিতে শিক্ষকবন্ধন অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

নড়াইলে প্রধান শিক্ষকদের ৬ষ্ঠ গ্রেডে বেতনের দাবী সহ ৫ দফা দাবিতে শিক্ষকবন্ধন অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৫৫৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃ আজম খাঁন।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের বেতনের ধাপ পরিবর্তন, শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে নড়াইলে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের শিক্ষকবন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১১ মার্চ) সকাল ১০টায় নড়াইল প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপী শিক্ষকবন্ধন চলাকালে তাদের দাবি-দাওয়া তুলে ধরে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধুর  কুমার ভদ্র, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য দীলিপ সাহা, নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি প্রশান্ত কুমার দত্ত, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, নড়াইল ভিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাল, লোহাগড়া মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ। 

বক্তারা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের সমমানের বেতনের ধাপ কার্যকর, অবিলম্বে শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণ সহ তাদের ৫দফা দাবি মেনে নেয়ার জন্য  শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি  জোর দাবি জানান। 

কর্মসূচিতে নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।   

 তারিখঃ ১১/০৩/২০২২

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar