1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সড়ক দূর্ঘটনায় আহত সেই শিক্ষিকা চলে গেলেন - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে নিখোঁজের ৪ দিন পর ধান ক্ষেত থেকে মনোরঞ্জনের মরদেহ উদ্ধার নাসিরনগরের ৬ নারী স্বর্ণের চেইন চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক যশোরে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে তদন্ত চাইলেন এমপি মাসুদ সাঈদী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরু: দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত

সড়ক দূর্ঘটনায় আহত সেই শিক্ষিকা চলে গেলেন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৯৫ জন খবরটি পড়েছেন
সহকারি শিক্ষিকা লাকী খাতুন- বিডিটেলিগ্রাফ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কাছে হার মানলেন যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা লাকি খাতুন (৪০)। লাকি খাতুন উপজেলার দয়ারামপুর গ্রামের শরাফত মাষ্টারের মেয়ে ও নড়াইল জেলা সদরের বল্লারটোপ কলেজের ভূগোল বিভাগের প্রভাষক মান্নান হোসেনের সহধর্মিনী। ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর বাঘারপাড়ায় পৌছালে এলাকাবাসীসহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কান্নায় ভেঙ্গে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেন অসুস্থ অবস্থায় যশোরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বিদ্যালয়ের শিক্ষকরা সবাই প্রধান শিক্ষককে দেখতে ইজিবাইক যোগে যশোরে যাচ্ছিলেন। এদিন ক্ষেত্রপালা বাজারে পৌঁছালে মোটরসাইকেলের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায় ঐ শিক্ষিকার পা ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। আহত অবস্থায় যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার দুপুর দুইটার দিকে চিকিৎধাধীন অবস্থায় তিনি মারা যান ।

নারিকেলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেন জানান, ১৫দিন আগে আমাকে দেখতে স্কুলের শিক্ষকরা যশোরে আসছিলো। প্রতিমধ্যে ক্ষেত্রপালা বাজারে পৌছালে মটর সাইকেলের সাথে ইজিবাইকের সংঘর্ষ হয়। এসময় শিক্ষিকা লাকি খাতুন মারাত্বক আহত হন। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar