1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে কোদলা মাধ্যমিক স্কুলের কমিটি বাতিল ও পুন:নির্বাচনের দাবিতে বোর্ড চেয়ারম্যানের কাছে অভিযোগ প্রদান - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

অভয়নগরে কোদলা মাধ্যমিক স্কুলের কমিটি বাতিল ও পুন:নির্বাচনের দাবিতে বোর্ড চেয়ারম্যানের কাছে অভিযোগ প্রদান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫৭৩ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলার কোদলা মাধ্যমিক বিদ্যালয়ে গঠিত ম্যানেজিং কমিটি বাতিল পূর্বক পুন:নির্বাচনের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন বিদ্যালয়ের অভিভাবকগণ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিদর্শক বরাবর দাখিল করা এই অভিযোগে স্বাক্ষর করেছেন বিদ্যালয়ের অভিভাবক ভোটার সদস্য ৪০জন।

রোববার (৩এপ্রিল) দাখিল করা অভিযোগসূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২২ ইতোমধ্যে সমঝোতার ভিত্তিতে গঠন করা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপংকর মহলদার গোপনীয় ষড়যন্ত্রের মাধ্যমে ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে নির্বাচন না দিয়ে সমঝোতার কথা বলে অভিভাবকদের অবমূল্যায়ন করে অভিভাবক সদস্য গ্রুপের ৫সদস্যের মধ্যে একটি পক্ষকে ৩জন এবং তার পছন্দনীয় পক্ষকে ২জন অভিভাবকের সদস্যপদ বন্টন করে দেন এবং মনোনয়নপত্র বিক্রি বন্ধ রাখেন।

পরে তিনি গোপনীয়ভাবে শিক্ষক প্রতিনিধিদের একজোট করে পুরবী রানী মন্ডল, প্রদীপ তহবিলদার ও আজিজুর রহমানকে শিক্ষক প্রতিনিধি সদস্য মনোনীত করে অভিভাববক গ্রুপের ২সদস্যের পক্ষ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে পছন্দনীয় ব্যক্তিকে সভাপতি মনোনীত করেন। যা সম্পূর্ণ বেআইনীভাবে করা হয়েছে বলে অভিভাবকগণ মনে করছেন।

লিখিত অভিযোগে অভিভাবক সদস্যগণ বিদ্যালয়ের শিক্ষকগণ এ ধরণের কর্মকান্ড গ্রহণ করায় ক্ষোভ প্রকাশ করে গঠিত কমিটিকে সম্পূর্ণ অবৈধভাবে গঠিত  হয়েছে বলে উক্ত কমিটি বাতিলের ব্যবস্থা গ্রহণ পূর্বক পুন:নির্বাচনের দাবি জানিয়েন।

বিষয়টি সম্পর্কে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপংকর মহলদার মোবাইল ফোনে জানান, নির্বাচনের তপশিল পত্রিকায় প্রকাশ ও মাইকিং করা হয়েছিল এবং বিধি অনুযায়ী কমিটি গঠন করা হয়।  

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar