1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়া চাঁদা না দেয়ায় কলেজ শিক্ষক কে হাতুড়ি পেটা - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বাঘারপাড়া চাঁদা না দেয়ায় কলেজ শিক্ষক কে হাতুড়ি পেটা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৯৩১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চাঁদা না দেয়ায় বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি এবং কম্পিউটার বিষয়ের (আইসিটি) প্রভাষক মিলন হোসেনকে হাতুড়িপেটা করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) বেলা ১টায় কলেজের পাশে এ ঘটনা ঘটে।

প্রভাষক মিলন হোসেন শালিখা উপজেলার রায়জাদাপুরের খয়বার সরদারের ছেলে। তিনি বর্তমানে বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন।     

হাসপাতালে চিকিৎসাধীন মিলন হোসেন জানান, গত শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় মাগুরার শালিখা উপজেলার ভরতপুর গ্রামের প্রভাবশালী রবি সিকদারের নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী তার বাড়িতে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। পরে সোমবার বেলা পৌনে ১টার দিকে রবি শিকদার কৌশলে কলেজের হিসাববিজ্ঞানের শিক্ষক আতর আলীকে ফোন দিয়ে বলেন, কিছু সন্ত্রাসী মিলনকে মারতে কলেজে যাচ্ছে। ওই শিক্ষক এই খবরটি মিলনকে দিলে তিনি সাথে সাথে অধ্যক্ষকে বিষয়টি জানান। এ সময় অধ্যক্ষ কোহিনুর রহমান তারক তাকে কলেজ থেকে বাড়ি চলে যেতে বলেন।

পরে নিজের মোটরসাইকেলে করে মিলন হোসেন বাড়ির উদ্দেশ্যে রওনা হলে কলেজের পাশে গাইদঘাট জামে মসজিদের সামনে পৌঁছালে রবি শিকদারের উপস্থিতিতে ভরতপুর গ্রামের নাজমুল, শাকিল, সবুজ, নুর নবী ও ইসমাইলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে বেধড়ক মারধর ও হাতুড়িপেটা করে।

খবর পেয়ে আশেপাশের লোকজন ও কলেজের শিক্ষার্থীরা গিয়ে ওই শিক্ষককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

এ ব্যাপারে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মকবুল হোসেন জানান, বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar