1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২২ যেভাবে জানা যাবে - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২২ যেভাবে জানা যাবে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩৫২ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭৯ হাজার ৩৩৭ জন শিক্ষার্থীর মধ্যে মেয়েদের সংখ্যা ৪৪ হাজার ৫০৪ জন, যা পাসের ৫৬ দশমিক ০৯ শতাংশ। বিপরীতে উত্তীর্ণ ছেলেদের সংখ্যা ৩৪ হাজার ৮৩৩ জন, যা পাশের ৪৩ দশমিক ৯১ শতাংশ।

আজ মঙ্গলবার দুপুরে প্রকাশিত ফলাফল বিশ্লেষণে আরও জানা যায়, সরকারি মেডিকেল কলেজে সুযোগ প্রাপ্ত মেয়েদের সংখ্যা ২ হাজার ৩৪৫ জন যা শতকরায় ৫৫ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে সুযোগপ্রাপ্ত ছেলেদের সংখ্যা ১ হাজার ৮৮৫ জন, যা শতকরায় ৪৪ দশমিক ৫৬ শতাংশ।

এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুরা তা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানতে পারবেন। ভর্তিচ্ছুরা অধিদপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs/) নিজেদের ফলাফল দেখতে পারবেন। এছাড়া যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

আপনার পছন্দমত একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন।

এরপর এই (https://result.dghs.gov.bd/) লিংকটি টাইপ করুন অথবা এখান থেকে কপি করুন।

কয়েক সেকেন্ডের ভেতর অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হবে।

Medical Admission Result 2021-22 লেখার উপর ক্লিক করুন।

মেডিকেল ভর্তি পরীক্ষার রোল এখানে লিখতে হবে। সবশেষে রেজাল্ট বাটনে ক্লিক করলে  ফলাফল জানা যাবে।

এর আগে শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪১৭৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাবে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar