1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মেডিকেলে সুযোগ পেলেন ভ্রাম্যমাণ পান বিক্রেতার ছেলে সেই মেধাবী ছাত্র কিশোর দেবনাথ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

মেডিকেলে সুযোগ পেলেন ভ্রাম্যমাণ পান বিক্রেতার ছেলে সেই মেধাবী ছাত্র কিশোর দেবনাথ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩৯১ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল মেধাবী ছাত্র কিশোর দেবনাথের । স্বপ্ন পূরণে আরো একধাপ এগিয়ে গেল মেডিকেলে ভর্তির সেই সুযোগ পেয়ে ।

মঙ্গলবার (৫ এপ্রিল) ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে যশোর মেডিকেল কলেজে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে যারপরনাই খুশি কিশোর ও তার পরিবারের সদস্যরা।

তবে অর্থাভাবে তার ভর্তি নিয়ে শঙ্কা কাটেনি এখনো। ভর্তি থেকে শুরু করে পরবর্তী সব ব্যয় কিভাবে জোগাড় করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কিশোর।

কিশোর দেবনাথ যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের কেশব দেবনাথের ছেলে। তার বাবা স্থানীয় হাটের ভ্রাম্যমাণ পান বিক্রেতা।

মেধাবি কিশোর দেবনাথ যশোর সরকারি মাইকেল মধূসুদন (এমএম) কলেজ থেকে বিজ্ঞান শাখায় এইচএসসি পরীক্ষার ফলাফলে গোল্ডেন ‘এ’ প্লাস পেয়ে মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছিলেন। শুধু এইচএসসি নয়, এর আগে পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষায়ও গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছেন। কৃতিত্বের সাথে সব ধাপে ভালো ফলাফল অর্জন করলেও তার সেই স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা।

কিশোর জানিয়েছেন, ছোটবেলা থেকেই ঢাকা মেডিকেলে পড়ার স্বপ্ন ছিল তার। সেইভাবেই প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু সেই আশা পূরণ না হলেও ডাক্তার হওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে। এ জন্য খুশি সে। সকলের কাছে আশির্বাদ চেয়েছেন কিশোর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar