1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নওগাঁয় হিজাব পরায় শিক্ষার্থীদের পেটালেন শিক্ষিকা - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, মামলা কালীগঞ্জে সরকারি জমি নামজারিতে অনিয়ম: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা

নওগাঁয় হিজাব পরায় শিক্ষার্থীদের পেটালেন শিক্ষিকা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৬৫৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পরায় কয়েকজন শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। এতে ক্ষুদ্ধ হয়ে ওই বিদ্যালয়ে হামলা চালিয়েছে স্থানীয়রা।

শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার (০৬ এপ্রিল) দুপুরে স্কুলে হিজাব পরে যাওয়ার কারণে লাঠি দিয়ে পিটুনি শুরু করে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনী পাল। তখন তিনি বলেন, ‘স্কুল ড্রেস না পরে এলে বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না। এরপরই বাড়িতে চলে যায় অষ্টম, নবম ও দশম শ্রেণিতে পড়ুয়া প্রায় ১৮ জন শিক্ষার্থী। পরে ঘটনা জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে চারদিকে। এক পর্যায়ে স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে ওই বিদ্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা আমোদিনী পাল দাবি করেন, কোন ধর্মীয় ঈস্যুতে নয়, স্কুল ড্রেস পরে আসতেই কিছুটা শাসন করেছিলাম। এটিকে ধর্মীয় রং লাগানো হচ্ছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বাংলানিউজকে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষেরই অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  নিউজ বাংলা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar