1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভূরুঙ্গামারীতে সরকারি স্কুল মাঠে 'শুপারি হাট' - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

ভূরুঙ্গামারীতে সরকারি স্কুল মাঠে ‘শুপারি হাট’

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৬৪ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদরের প্রান কেন্দ্রে অবস্হিত ঐতিহ্যবাহী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। আর শিক্ষার বিষয়টি গুরুত্ব না দিয়ে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠেই বসানো হয়েছে শুপারির হাট।

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ টিতে সপ্তাহে দুই দিন (শনিবার ও মঙ্গলবার) শুপারির হাট বসিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মক ভাবে বিঘ্নিত করা হচ্ছে। উল্লেখিত হাটের দিন ২ টিতে শুপারি পরিবহনের জন্য স্কুলের প্রবেশ পথ ও মাঠে নছিমন, করিমন,ট্রোলী ও ভটভটিসহ বিভিন্ন ধরনের বিপজ্জনক যানবাহন যাতায়াত করে অনবরত।

যা কোমলমতি শিক্ষার্থীদের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে। ছাত্রছাত্রীরা জানায়,হাট শেষে মাঠের পরিবেশ এতোটাই নোংরা হয় যে সেখানে খেলাধুলা করার মতো কোন পরিবেশ থাকে না। শুধু তাই নয় মাঠে হাট বসানোর কারণে সুনামধন্য ভূরুঙ্গামারী ফুটবল একাডেমির কার্যক্রমটি হাট বসানোর পর থেকে বন্ধ হয়ে গেছে। তাই দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের মাঠ হতে শুপারির হাট উচ্ছেদ করে পূর্বের পরিবেশ ফিরে পেতে চায় ছাত্রছাত্রী, অভিভাবকগন,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শুশীল সমাজ। 

উপজেলা নির্বাহী অফিসার, দীপক কুমার শর্মা জানান, করোনার কারণে হাটটি স্কুল মাঠে বসানো হয়েছিলো,কিন্তু করোনার প্রকোপ থাকায় এখনো শুপারির হাটটি ঐ মাঠেই রয়েছে ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar