1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি;অনুমোদনের আগেই ৩ অভিভাবক সদস্যের পদত্যাগ - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা পদ্মা ব্যারাজ উদ্বোধন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কলাবতী শাড়ি গাজীপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন: মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর ১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ আট দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু লোহাগাড়ায় ২৭ হাজার টাকা জমা দিয়েও ৪ মাসে মিলল না বিদ্যুতের খুঁটি বাঘারপাড়ার আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক

কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি;
অনুমোদনের আগেই ৩ অভিভাবক সদস্যের পদত্যাগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৫৯২ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলার কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে গঠিত কার্যনির্বাহী পরিষদ শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদনের আগেই নির্বাচিত ৩জন অভিভাবক সদস্য পদত্যাগ করেছেন।

বুধবার দুপুরে অভিভাবক সদস্যদের দায়ের করা অভিযোগের শুনানীকালে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর তারা লিখিত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ করা অভিভাবক সদস্যরা হলেন, মো. মনিরুল ইসলাম, তপন বসু ও রোকেয়া ইসলাম।

লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপংকর মহলদার গোপনীয় ষড়যন্ত্রের মাধ্যমে ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে নির্বাচন না দিয়ে সমঝোতার কথা বলে অভিভাবক শ্রেণির ৫সদস্যের মধ্যে একটি পক্ষকে ৩জন ও তার পছন্দনীয় পক্ষকে ২জন অভিভাবক সদস্যপদ বন্টন করে দেন। পরে গোপনীয়ভাবে শিক্ষক প্রতিনিধি সদস্য মনোনীত করে অভিভাবক গ্রুপের ২সদস্যের পক্ষ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে পছন্দনীয় ব্যক্তিকে সভাপতি মনোনীত করেন। যার প্রেক্ষিতে স্কুল এলাকার ৪০জন অভিভাবক ভোটার মনোনীত এ কমিটি বাতিলের জন্য যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিভাবকদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শিক্ষা বোর্ড অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি সরেজমিনে তদন্তের নির্দেশ দেয়ার প্রেক্ষিতে বুধবার দুপুরে এই শুনানী কার্যক্রম চলে। পদত্যাগপত্র দাখিলকারী অভিভাবক সদস্য মো. মনিরুল ইসলাম জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিভাবদের সাথে ছলনার আশ্রয় নিয়ে এ ধরণের কান্ড ঘটিয়েছেন। তিনি অবিলম্বে এই কমিটি বাতিলপূর্বক নতুন নির্বাচনী তফশিলের দাবি করেন।

বিষয়টি সম্পর্কে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপংকর মহলদার জানান, বিধিমোতাবেক কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন জানান, বিষয়টি যাচাই পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar