1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে ১১ টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও সিলগালা ১ - bdtelegraph24.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিলে অংশ নেওয়ায় যুবক গ্রেপ্তার শ্যামনগরে নদীতে থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ ৪টি বোট ও ৭ প্রতিষ্ঠানের বালু জব্দ অভয়নগরে তাদাব্বুরুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর যশোরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা লোহাগাড়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আবু তাহের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার উদ্যোগ: কমবে ৬ ঘণ্টার যাত্রা ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবিক মর্যাদার চ্যালেঞ্জ মোকাবিলায় বিইউপিতে সেমিনার অনুষ্ঠিত ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, অগ্রাধিকার পাবে বগুড়া বরিশাল বিশ্ববিদ্যালয় ও আভাস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

দুর্গাপুরে ১১ টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও সিলগালা ১

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩১৩ জন খবরটি পড়েছেন

রাজেশ গৌড়,দুর্গাপুর প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিবন্ধনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ সময় মোট ১১টি নিবন্ধনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও ১ টি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়াও লাইসেন্স নবায়নের জন্য ৬ টি প্রতিষ্ঠানকে ১ মাস সময় দেয়া হয়।

শনিবার (২৮ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব রায় । অভিযানে সহযোগিতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান, স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্ওী, স্যানিটারি ইইন্সপেক্টর আলী আকবর ও থানা উপপরিদর্শক আব্দুল হান্নান।

জানা গেছে, শনিবার বিকেলে পৌর শহরে অভিযান চালিয়ে নিবন্ধন না থাকায় সেবা ডিজিটাল ডায়াগনোস্টিক, সততা ডিজিটাল ডায়াগনোস্টিক, নিরাপদ ডায়াগনোস্টিক, তাহমিনা ডায়াগনোস্টিক, ইডেন ডায়াগনোস্টিক, হেলথ কেয়ার ডায়াগনোস্টিক, সোমেশ্বীর ডিজিটাল ডায়াগনোস্টিক, রাফিয়া ডিজিটাল ডায়াগনোস্টিক, তালুকদার ক্লিনিক , জয়া হেলথ কেয়ার ক্লিনিক, পপুলার স্বাস্থ্য সেবা বন্ধ ও কোন কাগজপত্র না থাকায় সুপার ডায়াগনোস্টিক সেন্টারকে সিলগালা করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব রায় বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশ মোতাবেক দুর্গাপুর পৌর শহরের ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছি। এ সময় নিবন্ধন না থাকায় ১১টি প্রতিষ্ঠানকে বন্ধ, ১ টি প্রতিষ্ঠানকে সিলগালা ও ৬ টি প্রতিষ্ঠানকে লাইসেন্স নবায়নের জন্য ১ মাস সময় দিয়েছি। যারা এ আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ডায়াগনস্টিক ও ক্লিনিক সেন্টার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar