1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান ২ লাখ টাকা জরিমানা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

শরণখোলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান ২ লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩২৩ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।। সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধে মহামান্য হাইকোর্টের তিন দিনের সময় বেঁধে দেয়ার নির্দেশনা অনুযায়ী বাগেরহাটের শরণখোলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুর-ই আলম সিদ্দিকী। এসময় বৈধ কাগজপত্র না থাকায় ৩টি ডায়াগনষ্টিক সেন্টার ও ২টি ডেন্টাল ক্লিনিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২৯ মে রবিবার দুপুরে উপজেলার রায়েন্দা বাজার হাসপাতাল রোডের মক্কা টাওয়ারে অবস্থিত মদিনা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের মালিক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল এসিট্যান্ট আসলাম হোসেন নিজের নামের পূর্বে ডাক্তার ব্যবহার করে চিকিৎসা সহ বিভিন্ন ধরনের রোগী দেখা ও বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষার দায়ে ৪০ হাজার, পদ্মা ডায়াগনষ্টিক সেন্টারের চিকিৎসক মাহমুদুল হাসানের বৈধতা না থাকায় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার, উপজেলার আমড়াগাছিয়া বাজারে আল মদিনা ডায়াগনষ্টিক সেন্টারের চিকিৎসক আমির হোসেনের বৈধতা না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে ।

এছাড়া রায়েন্দা বাজার পাঁচরাস্তার মোড়ে মুক্তা ডেন্টাল ক্লিনিকের মালিক আবু সালেহ ও তার স্ত্রী রাহিমা আকতার ডেন্টাল চিকিৎসক হিসাবে বৈধ কাগজপত্র না থাকায় এবং নাকের পলিপাস, পাইলস সহ ডিজিটাল পদ্ধতিতে দাঁত তোলা, রুট ক্যানেল সহ বিভিন্ন অভিযোগে ৩০ হাজার টাকা ও হাসি ডেন্টাল ক্লিনিকের মালিক নাসির উদ্দিন ও হাসি আক্তারের ডেন্টাল চিকিৎসক হিসাবে বৈধ কাগজপত্র না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, ও আবাসিক মেডিকেল অফিসার ডা. এসএম ফয়সাল আহমেদ। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুর-ই আলম সিদ্দিকী জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ৩টি ডায়াগনষ্টিক সেন্টার ও ২টি ডেন্টাল ক্লিনিককে অর্থদন্ড দেয়া হয়েছে। এছাড়া একটি ক্লিনিক ও কয়েকটি ডায়াগনষ্টিক সেন্টারকে বৈধ কাগজপত্র প্রস্তুত করার আগ পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar