1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দ্বিতীয় দফা অভিযানে সাভারে আরো ৩টি ক্লিনিক সিলগালা ও ২টিকে সর্তকবার্তা - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ

দ্বিতীয় দফা অভিযানে সাভারে আরো ৩টি ক্লিনিক সিলগালা ও ২টিকে সর্তকবার্তা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩৫৯ জন খবরটি পড়েছেন

শাহীন আহমেদ রাজ, সাভার উপজেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর অনিবন্ধিত ক্লিনিক বন্ধে ঢাকার সাভারে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করে ।

দ্বিতীয় দফা অভিযানে আরও ২টি ক্লিনিক ও একটি ডায়গনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।সেইসাথে দুটি হাসপাতালকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আপডেট করার নির্দেশনা দিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার (২৯ মে) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার নির্দেশনা মোতাবেক সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিস্ট) ডা. নাজমুল হুদা মিঠুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সায়েদুর রহমান, কার্ডিওলোজিস্ট ডা. আশরাফ ও পুলিশ সদস্যবৃন্দ।

ওই অভিযানে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের শর্তাবলি পূরণ না করায় সাভার পৌরসভার আনন্দপুর এলাকার দেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, উলাইল বাসস্ট্যান্ড এলাকার যমুনা ডিজিটাল হাসপাতাল এবং হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে তালা ঝুলিয়ে সিলগালা করে দেওয়া হয়। একইসঙ্গে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকার সাভার স্পেশালাইজড হাসপাতাল এবং আনন্দপুর এলাকার ভার্ক মা ও শিশু ক্লিনিককে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আপডেট করার নির্দেশনা দেওয়া হয়।

এ ব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বিডিটেলিগ্রাফ কে বলেন, সাভার উপজেলায় স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট একটিও অবৈধ প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না।সকল অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar