1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাগেশ্বরীতে ৩টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

নাগেশ্বরীতে ৩টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪০০ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম।। কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে সরকারি বিধি উপেক্ষা করে অবৈধভাবে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার পরিচালনা এবং লাইসেন্স না থাকার দায়ে ৩টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারকে সিলগালা করে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ এর নেতৃত্বে সোমবার (৩০ মে) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট নিশাত তামান্না। অভিযান চলাকালে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ আইন অনুযায়ী নাগেশ্বরী পৌর শহরের পপুলার ডায়াগনোস্টিক সেন্টারের ৪ জন শেয়ার হোল্ডারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং সেইসাথে ৫ হাজার টাকা জরিমানা করেন।

পরে দন্ডপ্রাপ্ত রোকনুজ্জামান (৩২), আল-মামুন (২৭), নাঈম সরকার (২৮) নামের ৩জনকে আটক করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেন। এ সময় দন্ডপ্রাপ্ত আব্দুস সালাম (৩০) পালিয়ে যায়।

এছাড়াও নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের কলেজ মোড়স্থ সিটি ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর আশ্বাস দিলে সেখানে মুচলেকা নিয়ে সিলগালা করা হয়। অপরদিকে রুশা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার অভিযান চালানোর আগেই তারা প্রতিষ্ঠানের মেইন গেটে তালাবদ্ধ করে সটকে পড়েন। পরে ওই প্রতিষ্ঠানও সিলগালা করা হয়।

কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ বলেন, দেশব্যাপী অনিবন্ধিত এবং অবৈধ ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করা হচ্ছে তারই অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরীতেও অভিযান পরিচালনা করছি। আমরা এখন পর্যন্ত ৩টি ডায়াগনোস্টিক সেন্টারকে সিলগালা করে বন্ধ করে দিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar