1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পরমালী বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ কমিটি গঠনের পাঁয়তারা - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা পদ্মা ব্যারাজ উদ্বোধন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কলাবতী শাড়ি গাজীপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন: মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর ১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ আট দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু লোহাগাড়ায় ২৭ হাজার টাকা জমা দিয়েও ৪ মাসে মিলল না বিদ্যুতের খুঁটি

পরমালী বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ কমিটি গঠনের পাঁয়তারা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৮৩ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রাম সদরের পরমালী বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে নিজের স্বার্থ হাসিলের জন্য অবৈধ পন্থায় ম্যানেজিং কমিটি গঠন প্রচেষ্টার অভিযোগ উঠেছে ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খোঁজ নিয়ে জানা যায়, ইতিপূর্বে ম্যানেজিং কমিটির সভাপতির কঠোর নজরদারিতে প্রতিষ্ঠানটি থাকায় প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান নিজের স্বার্থ হাসিলে ব্যর্থ হয়। এই অবস্থায় কমিটির মেয়াদ শেষ হলে, দুর্নীতিবাজ প্রধান শিক্ষক নতুন কমিটি গঠনের লক্ষ্যে কোন মিটিং না করে গোপনে তার মনগড়া কমিটি উপজেলা শিক্ষা অফিসের দাখিল করেন।

দাখিলকৃত কাগজপত্রে পূর্বের সভাপতি দলিলুর রহমান এর স্বাক্ষর জাল করার গুমর ফাঁস হয়ে পড়ে উপজেলা শিক্ষা কমিটির সভায়। এবিষয়ে ব্যাপক অনুসন্ধানে জানা যায়, মাসুম নামে এক ছাত্র নিয়মিতভাবে নাগেশ্বরী উপজেলার শ্রীপুর চন্ডিপুর দারুন আকরাম মাদ্রাসার নিয়মিত ছাত্র। ওই মাদ্রাসায় মার্চ, এপ্রিল ও মে মাসের হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত দেখা যায় মাসুমকে। ওই ছাত্রের নাম কুড়িগ্রাম সদরের পরমালী বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও রয়েছে। ওই সূযোগকে পুঁজি করে প্রধান শিক্ষক তার নিজ স্বার্থ হাসিলের জন্য মাসুমের পিতা নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের হাজিপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেমকে অভিভাবক সদস্য দেখিয়ে তাকে সভাপতি করার পায়তারা করছেন।

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি। এ ইউনিয়নে অনেক অভিভাবক রয়েছেন। তারপরও প্রধান শিক্ষক পার্শ্ববর্তী উপজেলার বাসিন্দা আবুল কাশেমকে সভাপতি করার পাঁয়তারা কিভাবে করছেন এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। প্রশ্ন উঠেছে অনিয়মিত ছাত্র মাসুমের পিতাকে সভাপতি করলে প্রধান শিক্ষক নানা অনিয়ম ও ও দুর্নীতি করলেও স্থানীয়ভাবে দেখার কেউ থাকবে না। এ জন্যই অবৈধভাবে কমিটি গঠনের চেষ্টা দুর্নীতিবাজ প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের বলে অনেকের জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar