1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইচ্ছা থাকলেও লেখাপড়া করতে পারছেন না ১৯৯৮-২০০৫সালে জন্ম গ্রহণকারী শিক্ষার্থীরা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ইচ্ছা থাকলেও লেখাপড়া করতে পারছেন না ১৯৯৮-২০০৫সালে জন্ম গ্রহণকারী শিক্ষার্থীরা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৪১০ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝড়ে পড়া রোধকল্পে এবং প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে বর্তমান সরকার নানা ধরণের উদ্যোগ গ্রহণ করলেও ১৯৯৮সাল থেকে ২০০৫সাল পর্যন্ত জন্মগ্রহণকারী বাদ পড়া শিক্ষার্থীরা এখন আর ইচ্ছা করলেও লেখাপড়া করতে পারছেন না। এসব সালে জন্ম নেয়া কিন্তু বাদ পড়া শিক্ষার্থ্রীা অস্টম শ্রেণির সমাপণি পরীক্ষার জেএসসি/জেডিসিতে রেজিস্ট্রেশন করতে পারছেন না। ফলে তাদের আর উচ্চ শিক্ষা গ্রহণে কোন ধরণের পথ আর খোলা থাকছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝড়ে পড়া রোধকল্পে সরকার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রাম চালু করেছে কিন্তু বাউবির এই প্রোগ্রামে জেএসসি/জেডিসি পাশ করা ছাড়া কোনো শিক্ষার্থীকে ভর্তি করানো যাচ্ছে না। বাউবির ভর্তির নির্দেশনায় দেখা যায়, যাদের জন্ম তারিখ ৩১ ডিসেম্বর ১৯৯৭ তারা অস্টম শ্রেণির সার্টিফিকেট সংগ্রহ করে এসএসসি প্রোগ্রামে ভর্তি হয়ে লেখাপড়া করতে পারবেন কিন্তু ১৯৯৮সাল থেকে শুরু করে পরবর্তী সালে জন্ম নেয়া শিক্ষার্থীদের অবশ্যই জেএসসি/জেডিসির সনদপত্র ভর্তির সময় দাখিল করতে হবে।

অপরদিকে অস্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সময় বয়সসীমা নির্ধারণ করে দিয়ে শিক্ষাবোর্ড। শিক্ষাবোর্ডের ২০২২সালে অস্টম শ্রেণির রেজিস্ট্রিশনের নীতিমালায় বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০০৫ সাল।

অস্টম শ্রেণির রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে মো. আক্তারুজ্জামান নামের জনৈক একজন শিক্ষক জানান, এবছর অস্টম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীদের বয়সসীমা ২০০৬সাল। ২০০৬ সালের পূর্বে জন্ম নেয়া কোন শিক্ষার্থীকে রেজিস্ট্রেশনের আওতায় আনা যায়নি।

২০০০ সালে জন্ম নেয়া নিঝুম নামের একজন শিক্ষার্থী জানান, তিনি লেখাপড়া করতে ইচ্ছুক কিন্তু তার বয়স বেশি হওয়ায় অস্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারছেন না। অপরদিকে তিনি বাউবির এসএসসি প্রোগ্রামেও ভর্তি হতে পারছেন না। নানা ধরণের অসুবিধার কারণে কয়েক বছর তিনি লেখাপড়া থেকে দূরে ছিলেন। এখন তিনি লেখাপড়া করতে চান।

বিষয়টি সম্পর্কে স্কুল পর্যায়ে এবছরের যশোর জেলার শ্রেষ্ঠ শিক্ষক এসএম ফারুক আহমেদ বলেন, লেখাপড়া শিখতে বয়সের কোনো বাঁধাধরা নিয়ম থাকা ঠিক নয়। যে কোন বয়সে যে কোন ব্যক্তি লেখাপড়া করতে পারেন। তিনি বাদপড়া শিক্ষার্থীদের লেখাপড়া করার সুযোগদানে শিক্ষা সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar