1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পদ্মা সেতু উদ্বোধনের আমেজে লালমনিরহাটে আনন্দ র‍্যালী - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

পদ্মা সেতু উদ্বোধনের আমেজে লালমনিরহাটে আনন্দ র‍্যালী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩২২ জন খবরটি পড়েছেন

মোঃ ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিবেদক।। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বহু প্রতিক্ষার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খরস্রোতা নদীর বুকে স্বপ্নের পদ্মাসেতু শুভ উদ্বোধনের উৎসবে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে আনন্দ র‍্যালী করেছে লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

র‍্যালিটি লালমনিরহাট সরকারি কলেজ থেকে বের হয়ে মিশন মোড় দিয়ে টিএনটি মোড় ঘুরে আবার কলেজ ক্যাম্পাসে ফেরত আসে।

র‍্যালির সম্মুখভাগে পদ্মাসেতুর রেপ্লিকা প্রদর্শন করা হয়। সুসজ্জিত বাদকদল, সহস্রাধিক শিক্ষার্থী হাতে জাতীয় পতাকা, মাথায় পদ্মা সেতুর স্মারক ক্যাপ পরিধান করে আনন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন। 

র‍্যালীতে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নূরনাহার বেগম, ইসলামের ইতিহাস বিভাগের এএসএম শাহ আলম, দর্শন বিভাগের মো: মিজানুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের মুন্নী বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উম্মে তাজ এ জান্নাত সহ সকল শিক্ষকমন্ডলী অংশ নেন। 

উদ্বোধন শেষে এক সাক্ষাৎকারে শিক্ষক পরিষদের সম্পাদক অর্খনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো: শাহাদাত হোসেন বলেন, পদ্মাসেতু আমাদের জাতীয় অর্থনীতিতে অসাধারণ গতি সঞ্চার করবে। জাতীয় আয়ে ১.২৩% প্রবৃদ্ধিসহ দক্ষিন বাংলার মানুষের জীবনমান পাল্টে দিবে পদ্মা সেতু।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কলেজ হলরুমে বড় পর্দায় সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান দেখানো এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনায় অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ আলী বলেন নিজের টাকায় তৈরি পদ্মা সেতু আমাদের জাতীয় গৌরব, স্বনির্ভরতা ও আস্থার প্রতীক। তিনি পদ্মা সেতু নির্মানে দৃঢ প্রত্যয় ও অবিচল আস্থার প্রতীক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar