1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষক হত্যার প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা পদ্মা ব্যারাজ উদ্বোধন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কলাবতী শাড়ি গাজীপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন: মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর ১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ আট দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

শিক্ষক হত্যার প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩০৮ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রের অতর্কিত হামলায় সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকাকে হত্যাকারীর ফাঁসি ও শিক্ষকদের নিরাপত্তার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

৩০ জুন বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাগেরহাটের শরণখোলায় প্রাথমিক, মাধ্যমিক শিক্ষক সমিতি ও কলেজ সমমান শিক্ষক সমিতির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহŸায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। 

সভায় বক্তব্য রাখেন, তাফালবাড়ী কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও তাফালবাড়ী কলেজের সিনিয়র প্রভাষক আ. মালেক রেজা, শরণখোলা সরকারী কলেজের অধ্যাপক আকন আলমগীর, মাতৃভাষা কলেজের প্রভাষক সঞ্জয় কুমার, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান আরকেডিএস বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম হাওলাদার, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া, ড. মাসুম বিল্লাহ ডিএন কারিগরি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম বাবুল, রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক মো. শাহিনুজ্জামান। 

সভায় বক্তারা গত ২৫ জুন সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারের হত্যাকারী ও তার মদদাতার দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহব্বান  জানান।

সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মো. শহিদুল ইসলাম খাঁন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar