1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ব্লাড ক্যান্সারে আক্রান্ত সন্তানের চিকিৎসায় সাহায্যের হাত পেতেছেন বাবা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ব্লাড ক্যান্সারে আক্রান্ত সন্তানের চিকিৎসায় সাহায্যের হাত পেতেছেন বাবা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৮৬ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
অভয়নগর উপজেলার নওয়াপাড়া শহরে ছোট্ট একটি সেলুনে চুল কাটার কাজ করেন বিশ্বজিৎ রায়। সারা দিনের আয়ে তার সংসার চলে। একমাত্র ছেলে উপজেলার ঐতিহ্যবাহী নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান গ্রুপে নবম শ্রেণিতে পড়ে। ছেলেটির রোল নং- ৯। অদম্য মেধাবী তনুজিৎ রায় দূরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বর্তমানে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন। অদম্য মেধাবী তনুজিৎ রায়ের বাবা বিশ্বজিৎ রায় জানান, তার একমাত্র ছেলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তার চিকিৎসার জন্য প্রায় দশ লাখ টাকার প্রয়োজন। পিজি হাসপাতালে তার চিকিৎসা চলছে। নিজের সংসার ঠিকমতো চালাতে পারি না,ছেলের চিকিৎসা কী করে করবো ভেবে পাচ্ছি না।

এ ব্যাপারে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, অত্যন্ত মেধাবী শিক্ষার্থী তনুজিৎ রায়। তার অসুখের কথা শুনে আমরা ভীষণভাবে চিন্তিত। উপজেলা মাধ্যমিকশিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম বলেন- আমি শুনেছি ওই ছেলেটির কথা। বর্তমানে স্কুলে ছুটি চলছে। তার চিকিৎসার বিষয়ে স্কুল খুললে দেখবো কী করা যায়? দেশের বিত্তবানদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে তার সন্তানকে বাঁচাতে সাহায্যের আহবান জানান অসহায় বাবা বিশ্বজিৎ রায়। তিনি তার নিজস্ব হিসাব অগ্রণী ব্যাংক, নওয়াপাড়া শাখা হিসাব নং ০২০০০০২১৯১৬২৭-এ সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar