1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে অভিভাবকদের মানববন্ধন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে অভিভাবকদের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩৭৬ জন খবরটি পড়েছেন

মোঃ ফরহাদ হোসেন লালমনিরহাট জেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নানা অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থীর অভিভাবকরা।

মঙ্গলবার (১৯জুলাই) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করছেন তারা।

মানববন্ধনে পূর্ব সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার ছবির ক্ষমতার অপব্যবহার, দায় সাড়া দায়িত্ব পালন, সময়ের ব্যাপারে উদাসীনতা,  বিদ্যালয়ের অপরিচ্ছন্ন পরিবেশ, শিক্ষার্থীদের পাঠদানের জন্য উপকরণ সংকট, শিক্ষার্থীদের স্কুল ফিডিং প্রোগ্রামের বিস্কুট বাড়িতে নিয়ে যাওয়াসহ আরও অনেক অভিযোগ তুলে ধরেন অভিভাবকরা।

একশত বিশজন শিক্ষার্থীর পাঠদানের জন্য মোট সাতজন শিক্ষক দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ে মোট একশত বিশজন শিক্ষার্থী থাকলেও সরেজমিনে গিয়ে ত্রিশজনের বেশি শিক্ষার্থী দেখা যায়নি।

এডহক কমিটির সভাপতি, সম্পাদক, আহবায়ক এবং সদস্য সচিব ছাড়া অন্য কারো সাথে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সংযোগ নেই।

ওই স্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন, আমাদের সবমিলিয়ে শতকরা প্রায় ৭৮ভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে আসে।

শিক্ষকদের তথ্য অনুযায়ী একশত বিশজন শিক্ষার্থী থাকলেও স্কুলের হাজিরা খাতায় শিশু বিকাশ (প্রাক-প্রাথমিক) থেকে পঞ্চম শ্রেণির হাজিরা খাতায় সর্বমোট একশত দশজন শিক্ষার্থীর তালিকা পাওয়া গেছে।

পুর্ব সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার ছবি বলেন, ঈদের ছুটি শেষ হওয়ার পর স্কুল খুলতে না খুলতেই আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করে অভিযোগ দেওয়া হয়েছে। স্কুলে উপকরণ সংকট আছে, সেটি সমাধানের জন্য উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar