1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাতের আঁধারে বস্তাভর্তি সরকারি বই পাচারকালে ১ জন গ্রেফতার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

রাতের আঁধারে বস্তাভর্তি সরকারি বই পাচারকালে ১ জন গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৬৭ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে রাতের আঁধারে মাধ্যমিক বিদ্যালয়ের বই ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় বাবুল খান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

রোববার রাত ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন এলবি টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে।

আটক বাবুল খান টাঙ্গাইলের নাগপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত সাদিক আলী খানের ছেলে।

আটককৃত বাবুল খান জানান, তিনি বিভিন্ন কোম্পানির বই সরবরাহের কাজ করেন। রোববার সন্ধ্যায় অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক খালিদ হোসেন তাকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আসতে বলেন। তিনি অফিসে পৌঁছালে খালিদ হোসেন তাকে একটি ভ্যান আনতে বলেন।

পরে ভাড়া করা ভ্যানে ২০২২ শিক্ষাবর্ষের ৯ম ও ১০ম শ্রেণির নতুন ২৫টি উচ্চতর গণিত বই, ৭৪টি ভূগোল ও পরিবেশ বই, ৩৯টি বিজ্ঞান বই, ২৫টি রসায়ন বই, ২৯টি বাংলা সাহিত্য বই, ২৫টি পদার্থ বিজ্ঞান বই, ১৪টি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসাহিত্য বই, ৩৫টি গণিত এবং ষষ্ঠ শ্রেণির ৫২টি চার“পাঠ বইসহ মোট ৩১৮টি বই জেলা শিক্ষা অফিসে পৌঁছে দিতে বলেন।

বস্তাভর্তি সরকারি বই

রাতে বইগুলো নিয়ে নওয়াপাড়া রাজারে এলবি টাওয়ারের সামনে পৌঁছালে জনগণ ভ্যানসহ তাকে আটক করে অভয়নগর থানা পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে অভয়গনর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক খালিদ হোসেন বই পাঠানোর কথা অস্বীকার করে বলেন, বাবুল খান নামের এক ব্যক্তির সঙ্গে আমার পরিচয় আছে। তবে তার কাছে থাকা বইগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, জেলা শিক্ষা অফিসে বই পাঠাবার কোন নির্দেশনা নেই। অফিস ছুটির পর যদি কিছু ঘটে থাকে তা না জেনে বলা সম্ভব না।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, ভ্যান ভর্তি ৩১৮টি নতুন বই উদ্ধার করা হয়েছে। বই পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar