1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩০৭ জন খবরটি পড়েছেন
নিহত তামিম হোসেন

স্টাফ রিপোর্টার।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলার চলিশিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সুপারি গাছের সাথে ধাক্কা খেয়ে মারা গেছেন এবছরের এইচএসসি পরীক্ষার্থী তামিম হোসেন (২০)। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল ৫টার সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত তামিম হোসেন উপজেলার পায়রাহাট ইউনাইটেড কলেজের মানবিক শাখার একজন মেধাবী শিক্ষার্থী।

কলেজ অধ্যক্ষ মো. সেলিম ইকবাল জানান, তার কলেজের এবছরের এইচএসসি পরীক্ষার্থী তামিম তার বোনের বাড়ি উপজেলার সমশপুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার পথে চলিশিয়া গ্রামের সানা বাড়ির সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি সুপারি গাছে স্বজোরে ধাক্কা খায়। এসময় সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশংকজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। চিকিৎসারত অবস্থায় সন্ধ্যার পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

প্রতিবেশী ব্যবসায়ী মুকুল খন্দকার জানান, নিহত তামিম নওয়াপাড়া সরকারি হাসপাতাল রোডের মেসার্স তাজ ফার্মেসীর মালিক মো. আলমগীর হোসেনের একমাত্র ছেলে। মেধাবী শিক্ষার্থী তামিমের অকাল মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar