1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দীর্ঘদিন পর ইবি ছাত্রলীগের কমিটি, সভাপতি আরাফাত সম্পাদক জয় - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

দীর্ঘদিন পর ইবি ছাত্রলীগের কমিটি, সভাপতি আরাফাত সম্পাদক জয়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৪০ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

ওয়ালী উল্লাহ ওয়ালিদ,ইবি প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দীর্ঘ সাত মাস ২৩ দিন পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩১ জুলাই) রাতে আগামী এক বছরের জন্য আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় নেতারা। 

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কমিটির অনুমোদন দিয়েছেন। নতুন কমিটিতে ফয়সাল সিদ্দিকী আরাফাতকে সভাপতি ও নাসিম আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

এছাড়া কমিটির পদপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি তন্ময় সাহা টনি, মো. আল-মামুন, ফাহিমুর রহমান সেতু, মোদাচ্ছির খালেক ধ্রুব, মুন্সী কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, সুজন কুমার দে, রকিবুল ইসলাম, নাইমুর রহমান জয়, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশিদ, সানজিদা চৌধুরী অন্তরা ও এহসানুল হক ঈশান। যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. মুজাহিদুল ইসলাম, মো. সরোয়ার জাহান শিশির, মো. মাসুদ রানা লিংকন ও হোসাইন মজুমদার জয়। 

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জাকির হোসেন, মাইনুল ইসলাম সিদ্দিকী, সোহাগ শেখ ও মো. হামিদুর রহমান।

সর্বশেষ ২০১৯ সালের ১৪ জুলাই ইংরেজি বিভাগের রবিউল ইসলাম পলাশকে সভাপতি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রাকিবুল ইসলাম রাকিবকে সম্পাদক করে কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। পরে টাকার বিনিময়ে কমিটি গঠনের একটি অডিও ফাঁস হয়। 

এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেন অন্য নেতাকর্মীরা। পরে তারা বিভিন্ন সময় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পদবঞ্চিতদের বাধার মুখে পড়েন। 

পদবঞ্চিতদের বিভিন্ন অভিযোগ ও ধাওয়া খেয়ে তারা আর ক্যাম্পাসে প্রবেশ করেনি। পরে গত ৮ ডিসেম্বর এ কমিটি বিলুপ্ত করে কেন্দ্র। পরে ইবি শাখার দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতারা গত ১৩ ডিসেম্বর ক্যাম্পাসে এসে পদ প্রত্যাশীদের জীবন বিত্তান্ত সংগ্রহ করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar