1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বুটেক্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৬৩ শতাংশ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বুটেক্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৬৩ শতাংশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৩৭ জন খবরটি পড়েছেন

মুঃ গোলাম কবীর হিমুল, বুটেক্স প্রতিনিধি 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের(বুটেক্স)চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১-২২ শিক্ষাবর্ষের লেভেল-১ এর ভর্তি পরীক্ষা আজ (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

এই ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছিলেন ১২৮৬৩ জন, এবার আবেদনকৃত সকল শিক্ষার্থী-ই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলেও উপস্থিত ছিলেন ৮,১০৪ জন, বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড শাহ আলিমুজ্জামান।

এবার ১০টি বিভাগে মোট ৬০০ শিক্ষার্থী বুটেক্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন অর্থাৎ প্রতি আসনের জন্য এখন ১৩.৫০ জন লড়াই করবেন এবং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সর্বশেষ তারিখ ৩১ আগস্ট।

পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড মশিউর রহমান খান বলেন, ‘ক্যাম্পাসের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ আমরা পাইনি। পরীক্ষার্থীগণ স্বতঃস্ফূর্তভাবে ‌অংশগ্রহণ করেছে। তাদের উপস্থিতিও ছিল খুব ভালো।’

পরীক্ষার প্রশ্নের মান সম্পর্কে জিজ্ঞাসা করলে জামাল উদ্দিন নামের এক পরিক্ষার্থী জানান, “পরীক্ষার প্রশ্নের মান যথেষ্ট ভালো ছিল এবং চান্স পাবার ব্যাপারে আমি আশাবাদী। “

ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে এবং ২০২১ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি (গণিত, পদার্থ ও রসায়ন) নির্ধারিত ছিল, সে অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। তবে ইংরেজির ক্ষেত্রে ‘ফাংশনাল ইংলিশ’ অনুসরণ করা হয়েছে। গণিত ৬০, পদার্থ ৬০, রসায়ন ৬০, ইংরেজি ২০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা হয়েছে, ছিলো না কোন এমসিকিউ টাইপ প্রশ্ন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar