1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে বাউবির এইচএসসি পরীক্ষা শুরু - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে বাউবির এইচএসসি পরীক্ষা শুরু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৯৫ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (১৭ আগস্ট) উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।  বিজ্ঞপ্তি অনু্যায়ী আগামী ২৩ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে । বাউবির এইচএসসির ব্যবহারকি পরীক্ষা আগামী ৩০ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৫ নভেম্বর এবং ৮ নভেম্বর ব্যবহারিক পরীক্ষার নম্বর আঞ্চলিক কেন্দ্রে পাঠাতে হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি

১) করোনা অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্রের উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।( ২) এইচএসসি পরীক্ষা-২০২২ এ ১৪ ব্যাচ থেকে ২১ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।(৩) DeNovo রেজিস্ট্রেশন করা ১৫ ব্যাচের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা-২০২২ এ অংশগ্রহণের প্রথম সুযোগ এবং ১৪ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ। (৪) পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। (৫) প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। (৬) পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে বর্ণিত সময় অনুযায়ী চলবে। এসসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। (৭) পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। (৮) পরীক্ষা শুরুর ৩০ মিনিটের মধ্যে পরীক্ষা কক্ষ ত্যাগ করা যাবে না। মূল আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। (৯) শিক্ষার্থীদেরকে নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে, তা জেনে নিতে হবে। ব্যবহারিক সংবলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। কোনো কারণ দর্শানো ছাড়া বাউবি কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar