1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৭ম বর্ষে পদার্পণ করল বুটেক্স সাংবাদিক সমিতি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

৭ম বর্ষে পদার্পণ করল বুটেক্স সাংবাদিক সমিতি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫২ জন খবরটি পড়েছেন

মুঃ গোলাম কবীর হিমুল , বুটেক্স প্রতিনিধি 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংবাদিক সমিতির পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার আবুল কাসেম।

উপাচার্য তার বক্তব্যে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি সমিতির সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের উপর জোর দিয়ে বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে উৎসাহ প্রদান করেন। ঝুঁকি নিয়েও কাজ করার জন্য তিনি সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি সাংবাদিক সমিতির স্থায়ী কার্যালয় দেয়ার অঙ্গীকার ব্যক্ত  করেন।

এ সময় সমিতির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, সমকালের চীফ রিপোর্টার লোটন ইকরাম, সমিতির উপদেষ্টা সেলিমা সুলতানা শিমু এবং শেলসাম ট্রেডিং কোম্পানি (লিঃ) এর কান্ট্রি ম্যানেজার শাখাওয়াত হোসেন বক্তব্য প্রদান করেন।

সমকালের চীফ রিপোর্টার লোটন ইকরাম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের সাংবাদিকতায় আগ্রহ দেখে ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সমকালের সাথে বুটেক্সের সম্পর্ক আরো সুদৃঢ় হওয়ার আশা প্রকাশ করেন।

এসময় সাংবাদিক সমিতির আয়োজনে স্বরচিত গল্প লেখা প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করা হয় এবং সংগঠনের সংগঠনের নতুন উপদেষ্টা হিসেবে ড. রিয়াজুল ইসলামের নাম ঘোষণা করা হয়। পরে বিদায়ী উপদেষ্টা সেলিমা সুলতানা শিমু-কে সম্মাননা স্মারক দেওয়া হয়।

এর পর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে র‍্যালী শুরু করে বিশ্ববিদ্যালয় ঘুরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar