1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে বানান ভুলের জন্যে ছাত্রকে পিটিয়ে হত্যা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

ভারতে বানান ভুলের জন্যে ছাত্রকে পিটিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৭ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের এক শিক্ষককের বিরুদ্ধে শুধুমাত্র বানান ভুলের জন্যে ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। গ্রেফতারের জন্যে পালিয়ে থাকা অভিযুক্ত শিক্ষক কে পুলিশ খুঁজে ফিরছে।

ঘটনাটি ভারতের উত্তর প্রদেশে ঘটেছে। সোমবার শত শত লোক ছাত্র মৃত্যুর ঘটনায়  বিচার চেয়ে রাস্তায় বিক্ষোব করেছেন। পুত্রের মৃত্যুর ঘটনায় পিতা পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের প্রথম দিকে নিখিল ধর(১৫) নামের দলিত সম্প্রদায়ের এক ছাত্র পরীক্ষায় সোশ্যালের ইংরেজি বানান ভুল করায় শিক্ষক তাকে রড দিয়ে বেদম পিটায় এবং লাথি মারতে থাকে। ছাত্রটি এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার আঘাতজনিত কারনে মারা যায়।

পুলিশ কর্মকর্তা মাহেন্দ্র প্রতাপ সিং বলেন, তিনি পালিয়ে গেছেন। কিন্তু আমরা তাকে শিগগীরই গ্রেফতার করবো।

দলিত সম্প্রদায়ের সদস্য নিখিল ধরের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর শত শত লোক রাস্তায় নেমে বিক্ষোভ করে এবং অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেফতারের দাবি জানায়। বিক্ষুদ্ধ জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ জানায়, পুলিশের গাড়িতে আগুন দেয়ায় বেশ কিছু লোককে গ্রেফতার করা হয়। সূত্র-বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar