1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এসএসসি পরীক্ষার হারান ৫০টি খাতা ১৩ঘন্টা পর উদ্ধার! - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

এসএসসি পরীক্ষার হারান ৫০টি খাতা ১৩ঘন্টা পর উদ্ধার!

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৪২৮ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষার লিখিত উত্তরপত্র ইংরেজি ১মপত্র বিষয়ের ৫০টি খাতা হারিয়ে যাওয়ার ১৩ঘন্টা পর পাওয়া গেছে।

খাতা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন ইংরেজি বিষয়ের পরীক্ষক স্কুল শিক্ষক এমএম বোরহান উদ্দীন। বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয় স্থানীয় শিক্ষক মহলের মধ্যে। মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় হারিয়ে যাওয়া সেই খাতার বান্ডিল বুধবার সকাল সাড়ে নয়টায় পাওয়া গেছে নওয়াপাড়া শহরের জগবাবুর মোড় এলাকায়।

এসএসসি পরীক্ষার পরীক্ষক উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষক এমএম বোরহান উদ্দীন জানান, মূল্যায়নের জন্য আনা এসএসসি পরীক্ষার ইংরেজী বিষয়ের খাতার মধ্য থেকে ৫০টির একটি বান্ডিল তার মোটরসাইকেল থেকে পড়ে যায় নওয়াপাড়া-ধোপাদি সড়কে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নওয়াপাড়া শহরের ধোপাদি সড়কে। খাতার বান্ডিলটি হারানোর পর উক্ত শিক্ষক সারারাত পাগলের ন্যায় ছোটাছুটি করে খঁুজতে থাকেন হারিয়ে যাওয়া সেই খাতা। ১৩ঘন্টা পর বুধবার সকাল সাড়ে ৯টার সময হারিয়ে যাওয়া সেই খাতা পাওয়া যায় নওয়াপাড়া শহরের জগবাবুর মোড় এলাকায়।

হারিয়ে যাওয়া খাতা ফিরে পেয়ে দীর্ঘ নি:শ্বাস ফেলেন ভুক্তভোগী স্কুল শিক্ষক এমএম বোরহান উদ্দীন। হাফ ছেঁড়েছেন স্থানীয় শিক্ষক মহল।

বিষয়টি সম্পর্কে এবছরে নির্বাচিত যশোর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক এসএম ফারুক আহমেদ জানান, বিষয়টি জেনে আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। খাতা পাওয়ার সহযোগিতা করেছেন স্থানীয় মিডিয়া কর্মীগণ। আল্লাহ তায়ালাকে স্মরণ করেছিলাম, আমাদের অর্থাৎ যশোর শিক্ষা বোর্ডের সম্মান যেন নষ্ট না হয়। অবশেষে খাতার পওয়ার পর শুকরিয়া আদায় করেছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar