1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বুটেক্সে শুরু হয়েছে টেক্সবিজ ৪.০অন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বুটেক্সে শুরু হয়েছে টেক্সবিজ ৪.০অন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৪৪৫ জন খবরটি পড়েছেন

মুঃ গোলাম কবীর হিমুল , বুটেক্স প্রতিনিধি 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চতুর্থ বারের মতো বুটেক্স বিজনেস ক্লাব বস্ত্র প্রকৌশল ভিত্তিক বিজনেস কেস কম্পিটিশন টেক্সবিজ আয়োজন করতে যাচ্ছে। গত ৩ অক্টোবর বুটেক্স বিজনেস ক্লাব এবং টেক্সবিজ’র ফেসবুক পেইজে টেক্সবিজের অন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব শুরু হওয়ার ঘোষণা দেয়া হয়। 

বস্ত্র প্রকৌশলীদের ব্যবসা সম্পর্কিত ধারণা বৃদ্ধি, তাদের মধ্যে নেতৃত্বের গুনাবলি বিকাশ, পেশাদারিত্ব জাগ্রত করার পাশাপাশি পেশাদারিত্ব বিকাশের সুযোগ তৈরি করার জন্য নেতৃস্থানীয় টেক্সটাইলের পেশাদারদের সাথে শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরি করতে এবং শিক্ষার্থীদের উদ্যোক্তার গুনাবলি অর্জন করতে কাজ করে আসছে বুটেক্স বিজনেস ক্লাব। 

বুটেক্স বিজনেস ক্লাব দেশে প্রথমবারের মতো টেক্সটাইল ভিত্তিক বিজনেস কেইস কম্পিটিশনের আয়োজন করে এবং গত ৩য় সিজনে প্রাইজ মানি হিসেবে এক লক্ষ দশ হাজার টাকা দেয়া হয়।

টেক্সবিজ ৪.০ আন্তঃবিশ্ববিদ্যালয় পর্বে আবেদনের জন্য ৩-৪ জনের দল গঠন করে টেক্সবিজ, বুটেক্স বিজনেস ক্লাবের ফেসবুক পেইজ অথবা বুটেক্স বিজনেস ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ১০ অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে এবং ১১ অক্টোবর নিবন্ধিত সবাইকে কেইস দেয়া হবে যেটা ১৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত লিংকে জমা দিতে হবে। অন্তঃবিশ্ববিদ্যালয় পর্বের ফাইনাল ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে এবং প্রথম তিনটি দল সরাসরি আন্তঃবিশ্ববিদ্যালয় পর্বে অংশগ্রহণ করবে।

এ সম্পর্কে বুটেক্স বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট মেহেদী হাসান বলেন, করোনার কারনে গত দুই বছর আমরা টেক্সবিজ আয়োজন করতে পারি নি, দীর্ঘদিন পর এই আয়োজনে বর্তমান টেক্সটাইল ইন্ডাস্ট্রির কিছু সমস্যার সমাধান নিয়ে বিস্তর আলোচনা হবে।

নিবন্ধনের লিংকঃ https://forms.gle/dKRHbLfgGRjhX4jf6

ইভেন্ট লিংকঃ https://fb.me/e/3yEm2RzCu

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar