1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় শিক্ষা দিবস পালিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

দেবহাটায় শিক্ষা দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৮৯ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি। দেবহাটা উপজেলায় শিক্ষা দিবস ২০২২ পালিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার ২৭ অক্টোবর সকাল ১০টায় একটি র‍্যালী বের হয়ে উপজেলা ফুটবল মাঠে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

সখিপুর সরকারি কেবিএ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা সাব্বির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম, নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবলু প্রমুখ। অনুষ্ঠানে পরিচালনা করেন শিক্ষক সঞ্জয় সরকার। প্রধান অতিথি ‘বাদশা আলমগীর’র কথার উপমা দিয়ে বলেন, আগের সেই দিন ফিরে পেতে হলে অবশ্যই শিক্ষকদের মধ্যে দলাদলি থাকলে হবেনা। সকলকে আন্তরিকতার সাথে শিক্ষাগুরু হিসেবে শিক্ষাদান করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ৫৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, ১৩টি মাধ্যমিক বিদ্যালয়, মাদারাসা ও ৩টি কলেজের সহকারী অধ্যাপকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar